ময়মনসিংহে ওভারটেক করতে গিয়ে প্রাণ গেল সিএনজির ৭ যাত্রীর
16 February, 2024 2 years ago ত্রিশাল বার্তা প্রতিবেদক 3410
রোজার ইতিহাস
ত্রিশাল বার্তা ডেস্ক 01 April ,2022 4 years ago 525
রোজা একটি ফারসি শব্দ। এর আরবি প্রতিশব্দ হলো সাওম। সাওম শব্দের আভিধানিক অর্থ বিরত থাকা। ইসলামের পাঁচটি রুকনের মধ্যে সাওম বা রোজা অন্যতম। শরিয়তের পরিভাষায় সুবহে সাদিক থেকে সূর্যাস্ত পর্যন্ত নিয়ত সহকারে পানাহার এবং যৌন সম্ভোগ থেকে বিরত থাকাকে সাওম বা রোজা বলা হয়। প্রত্যেক প্রাপ্ত বয়স্ক নারী-পুরুষ, কোন ওজর আপত্তি না থাকলে সবার জন্য রোজা ফরজ।
রোজা রাখার নিয়ম সব যুগেই প্রচলিত ছিল। রোজা নামাজের মতো একটি পুরোনো প্রতিষ্ঠান এবং পূর্ববর্তী বিভিন্ন ধর্মে রোজা পালনের ব্যবস্থা রাখা হয়েছে। ইতিহাস সাক্ষ্য দেয়, আদি মানব সর্বপ্রথম নবী হজরত আদম (আ.) থেকে শুরু করে সর্বশেষ নবী হজরত মুহাম্মদ (সা.) পর্যন্ত নবী-রাসুলগণ সবাই রোজা পালন করেছেন। রোজা শুধু নবী করিম (সা.)-এর প্রতি ফরজ করা হয়নি, পূর্ববর্তী নবী-রাসুলদের প্রতিও ফরজ করা হয়েছিল। এ সম্পর্কে পবিত্র কোরআনে আল্লাহ তাআলা ইরশাদ করেছেন, ‘ওহে ঈমানদারগণ! তোমাদের জন্য রোজা ফরজ করা হয়েছে, যেমন তোমাদের পূর্ববর্তীদের ওপর ফরজ করা হয়েছিল, যেন তোমরা খোদাভীতি অর্জন করতে পারো।’ (সূরা আল-বাকারা, আয়াত-১৮৩)
হজরত নূহ (আ.)-কে ‘দ্বিতীয় আদম’ বলা হয়। তাঁর যুগেও সিয়াম পালন করা হয়েছিল। হজরত আদম (আ.) থেকে হজরত নূহ (আ.) পর্যন্ত চান্দ্রমাসের ১৩, ১৪ ও ১৫ তারিখ ‘আইয়ামে বিয’-এর রোজা ফরজ ছিল।
তাফসিরে ইবনে কাসিরে বর্ণিত আছে, হজরত নূহ (আ.)-এর যুগে প্রত্যেক মাসে তিনটি রোজা পালনের বিধান ছিল। তাফসিরবিদ হজরত কাতাদাহ (র.) বলেন, মাসে তিন দিন রোজা রাখার বিধান হজরত নূহ (আ.)-এর যুগ থেকে শুরু করে রাসুলুল্লাহ (সা.)-এর যুগ পর্যন্ত বলবৎ ছিল।
মুসলিম মিল্লাতের পিতা সহিফা প্রাপ্ত নবী হজরত ইব্রাহিম (আ.)-এর যুগে ৩০টি সিয়াম ছিল বলে কেউ কেউ লিখেছেন। হজরত ইব্রাহিম (আ.)-এর পর আসমানি কিতাব ‘তাওরাত’ প্রাপ্ত প্রসিদ্ধ নবী হজরত মুসা (আ.)-এর যুগেও সিয়াম ছিল। ইহুদিদের ওপর প্রতি শনিবার বছরের মধ্যে মহররমের ১০ তারিখে আশুরার দিন এবং অন্যান্য সময় রোজা ফরজ ছিল।
হজরত ইবনে আব্বাস (রা.) থেকে বর্ণিত আছে যে, রাসুলুল্লাহ (সা.) মদিনায় হিজরত করে ইহুদিদের আশুরার দিনে রোজা অবস্থায় পেলেন। তিনি তাদের জিজ্ঞেস করলেন, ‘আজকে তোমরা কিসের রোজা করছ?’ তারা বলল, ‘এটা সেই মহান দিন যেদিন আল্লাহ তা’আলা হজরত মুসা (আ.) ও তাঁর কওমকে (বনী ইসরাইল) মুক্ত করেছিলেন এবং ফেরাউন ও তার জাতিকে নীল দরিয়ায় ডুবিয়ে মেরেছিলেন। ফলে শুকরিয়া স্বরূপ হজরত মুসা (আ.) ওই দিনে রোজা রেখেছিলেন, তাই আমরা আজকে রোজা করছি।’ এ কথা শুনে রাসুলুল্লাহ (সা.) বললেন, ‘আমি তোমাদের অপেক্ষা হজরত মুসা (আ.)-এর অধিক নিকটবর্তী। এরপর তিনি এ দিন সওম পালন করেন এবং সবাইকে রোজা রাখার নির্দেশ দেন।’ (বুখারি ও মুসলিম)
হজরত মুসা (আ.) তুর পাহাড়ে আল্লাহর কাছ থেকে তাওরাত প্রাপ্তির আগে ৪০ দিন পানাহার ত্যাগ করেছিলেন। ইহুদিদের ধর্মগ্রন্থ তাওরাতে বর্ণিত আছে, হজরত মুসা (আ.) তুর পাহাড়ে ৪০ দিন পানাহার না করে কাটিয়েছিলেন। তাই ইহুদিরা সাধারণভাবে হজরত মুসা (আ.)-এর অনুসরণে ৪০টি রোজা রাখা ভালো মনে করত। তন্মধ্যে ৪০তম দিনটিতে তাদের ওপর রোজা রাখা ফরজ ছিল। যা ইহুদিদের সপ্তম মাস তিসরিনের দশম তারিখে পড়ত। এ জন্য ওই দিনটিকে আশুরা বা দশম দিন বলা হয়। এ আশুরার দিনে হজরত মুসা (আ.) তাওরাতের ১০টি বিধান পেয়েছিলেন। এ কারণেই তাওরাতে ওই দিনের রোজার অত্যন্ত তাগিদ এসেছে। এ ছাড়া ইহুদি সহিফাতে অন্যান্য রোজারও সুস্পষ্ট হুকুম রয়েছে।
আসমানি কিতাব ‘যবুর’ প্রাপ্ত বিখ্যাত নবী হজরত দাউদ (আ.)-এর যুগেও রোজার প্রচলন ছিল।
রাসুলুল্লাহ (সা.) বলেছেন, ‘আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় রোজা হজরত দাউদ (আ.)-এর রোজা। তিনি এক দিন রোজা রাখতেন এবং এক দিন বিনা রোজায় থাকতেন।’ (বুখারি ও মুসলিম) অর্থাৎ হজরত দাউদ (আ.) অর্ধেক বছর রোজা রাখতেন এবং অর্ধেক বছর বিনা রোজা থাকতেন।
আসমানি কিতাব ‘ইঞ্জিল’ প্রাপ্ত বিশিষ্ট নবী হজরত ঈসা (আ.)-এর যুগে রোজার প্রমাণ পাওয়া যায়। হজরত ঈসা (আ.)-এর অনুসারী সম্প্রদায় রোজা রাখতেন। হজরত ঈসা (আ.) তাঁর ধর্ম প্রচার শুরুতে ইঞ্জিল পাওয়ার আগে জঙ্গলে ৪০ দিন সিয়াম সাধনা করেছিলেন। একদা হজরত ঈসা (আ.)-কে তাঁর অনুসারীরা জিজ্ঞেস করেন যে, ‘আমরা অপবিত্র আত্মাকে কী করে বের করব?’ জবাবে তিনি বলেন, ‘তা দোয়া ও রোজা ছাড়া অন্য কোনো উপায়ে বের হতে পারে না।’ (মথি ৭-৬৬, সিরাতুন নবী, ৫ম খন্ড, পৃ. ২৮৭-২৮৮) খ্রিষ্টানদের জন্য রোজা পালনের বিধান ছিল।
খ্রিষ্টান সম্প্রদায় ফেরাউনের নীল নদে নিমজ্জিত হওয়ার দিন রোজা রাখত। পরে এর সঙ্গে সংযোগ করতে করতে রোজার সংখ্যা পঞ্চাশে গিয়ে পৌঁছে। পবিত্র বাইবেলে রোজাব্রত পালনের মাধ্যমেই আত্মশুদ্ধি ও কঠোর সংযম সাধনার সন্ধান পাওয়া যায়।
ইসলামের সর্বশেষ নবী হজরত মুহাম্মদ (সা.)-এর নবুওয়াত লাভের আগে আরবের মুশরিকদের মধ্যেও সিয়ামের প্রচলন ছিল। যেমন আশুরার দিনে কুরাইশরা জাহেলি যুগে রোজা রাখত এবং রাসুলুল্লাহ (সা.) জাহেলি যুগে ওই রোজা রাখতেন। অতঃপর যখন তিনি মদিনায় আগমন করেন তখন ওই রোজা নিজে রাখেন এবং সাহাবায়ে কেরামকে রোজা রাখার হুকুম দেন।
পরিশেষে মাহে রমজানের সিয়াম যখন ফরজ হয় তখন তিনি আশুরার রোজা ছেড়ে দেন। (বুখারি ও মুসলিম) ইসলামের প্রাথমিক যুগে তিন দিন রোজা রাখার বিধান ছিল। পরে দ্বিতীয় হিজরি সালে উম্মতে মুহাম্মদির ওপর মাহে রমজানের রোজা ফরজ হলে তা রহিত হয়ে যায়।
বিভিন্ন জাতি-ধর্ম নির্বিশেষে সবার মধ্যেই রোজা পালনের ইতিহাস পাওয়া যায়। বেদের অনুসারী ভারতের হিন্দুদের মধ্যেও ব্রত অর্থাৎ উপবাস ছিল। প্রত্যেক হিন্দি মাসের ১১ তারিখে ব্রাহ্মণদের ওপর ‘একাদশীর’ উপবাস রয়েছে। এ হিসাবে তাদের উপবাস ২৪টি হয়। কোনো কোনো ব্রাহ্মণ কার্তিক মাসে প্রত্যেক সোমবার উপবাস করেন। কখনো হিন্দু যোগীরা ৪০ দিন পানাহার ত্যাগ করে চল্লিশে ব্রত পালন করেন। প্রাচীন চীনা সম্প্রদায়ের লোকেরা একাধারে কয়েক সপ্তাহ রোজা পালন করত এবং খ্রিষ্টান পাদরিদের ও পারসিক অগ্নিপূজকদের এবং হিন্দু যোগী ইত্যাকারদের মধ্যে রোজার বিধান ছিল।
পারসিক ও হিন্দু যোগীদের রোজার ধরন ছিল এরূপস্ততারা রোজা থাকা অবস্থায় মাছ-মাংস, সবজি, তরকারি ইত্যাদি ভক্ষণ করা থেকে বিরত থাকত বটে; কিন্তু ফল-মূল এবং সামান্য পানীয় গ্রহণ করত। এ ছাড়া অন্য ধর্মাবলম্বীদের মধ্যে রোজা পালনের ধারা অব্যাহত ছিল। মানবশুদ্ধির জন্য আদিম যুগ থেকেই অনেক গোত্র, বর্ণ, সম্প্রদায় এবং বিভিন্ন ধর্মাবলম্বীর মধ্যে রোজা প্রচলিত ছিল। যদিও ধরন ও প্রক্রিয়াগতভাবে এতে কেবল সংখ্যা, নিয়মকানুন ও সময়ের ব্যবধান কিছুটা ভিন্নতর ছিল।
FOLLOW US ON FACEBOOK
অনুসন্ধান করুন
আমাদের সাথে যোগাযোগ
সর্বশেষ সংবাদ
ময়মনসিংহে ওভারটেক করতে গিয়ে প্রাণ গেল সিএনজির ৭ যাত্রীর
16 February, 2024 2 years ago ত্রিশাল বার্তা প্রতিবেদক 3410
সংরক্ষিত নারী আসনের এমপি হওয়ার দৌড়ে এগিয়ে মুক্তিযোদ্ধার সন্তান মীর সালমা
31 January, 2024 2 years ago ত্রিশাল বার্তা প্রতিবেদক 3783
সংরক্ষিত নারী আসনের এমপি হওয়ার দৌড়ে এগিয়ে বীর মুক্তিযোদ্ধার সন্তান মীর সালমা
31 January, 2024 2 years ago ত্রিশাল বার্তা প্রতিবেদক 4123
ত্রিশালসহ দেশের ৯ পৌরসভার ভোটগ্রহণ ৯ মার্চ
21 January, 2024 2 years ago ত্রিশাল বার্তা ডেস্ক 3372
সারাজীবন দুর্নীতির বিরুদ্ধে ছিলাম : স্বাস্থ্যমন্ত্রী
19 January, 2024 2 years ago ত্রিশাল বার্তা ডেস্ক 3288
সুখী সমাজ গড়াই হবে অঙ্গীকার : পরিকল্পনামন্ত্রী
19 January, 2024 2 years ago ত্রিশাল বার্তা প্রতিবেদক 824
ফরজ কাম ছাড়া থানায় যাবেন না : ব্যারিস্টার সুমন
19 January, 2024 2 years ago ত্রিশাল বার্তা ডেস্ক 785
আমি অন্যায় করব না, কাউকে করতেও দেব না
18 January, 2024 2 years ago ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি 847
ত্রিশাল ইউনিয়ন পরিষদে স্বল্পমূল্যে টিসিবির পণ্য বিতরণ
17 January, 2024 2 years ago হানিফ আকন্দ 948
ময়মনসিংহ-৩: স্থগিত কেন্দ্রের ভোটে পপি জয়ী
13 January, 2024 2 years ago ত্রিশাল বার্তা প্রতিবেদক 1043
স্কুল শিক্ষক থেকে ভূমিমন্ত্রী
13 January, 2024 2 years ago ত্রিশাল বার্তা ডেস্ক 788
মন্ত্রিসভার মুরুব্বি সালাম, তরুণ নওফেল
13 January, 2024 2 years ago ত্রিশাল বার্তা ডেস্ক 1105
সড়কে প্রাণ গেল পুলিশ সদস্যের
13 January, 2024 2 years ago ত্রিশাল বার্তা প্রতিবেদক 899
জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে ত্রিশালে জাতীয় পার্টির মতবিনিময় সভা
18 November, 2023 2 years ago ত্রিশাল বার্তা প্রতিবেদক 1087
পোস্টকে ঘিরে তুলকালাম, এলাকা ছাড়া মেয়র সুমন
16 September, 2023 2 years ago ময়মনসিংহ প্রতিনিধি 5471
ভালুকায় সামাজিক অবক্ষয় রোধে আলোচনা সভা
16 September, 2023 2 years ago আনোয়ার হোসেন, ভালুকা প্রতিনিধি 932
বান্দরবন, কক্সবাজার, চট্টগ্রাম যাচ্ছেন জাতীয় সম্মেলন প্রস্তুতি কমিটির সদস্য নাফিজ মাহবুব
26 May, 2023 3 years ago ত্রিশাল বার্তা প্রতিবেদক 1072
চায়ের স্টলের আড্ডা বিভিন্ন অপরাধ জন্ম দেয় : ত্রিশাল থানার ওসি
13 May, 2023 3 years ago কামরুজ্জামান মিনহাজ : (ত্রিশাল বার্তা) 1139
বিধবা কৃষাণীর ধান কেটে বাড়িতে পৌঁছে দিল ত্রিশাল উপজেলা ছাত্রলীগ সভাপতি মেহেদী ও সা.সম্পাদক সোহান
28 April, 2023 3 years ago ত্রিশাল বার্তা প্রতিবেদক 3644
বিধবা কৃষাণীর ধান কেটে বাড়িতে পৌঁছে দিল ত্রিশাল উপজেলা ছাত্রলীগ সভাপতি মেহেদী ও সা. সম্পাদক সোহান
28 April, 2023 3 years ago ত্রিশাল বার্তা প্রতিবেদক 1144
জনপ্রিয় সংবাদ
ত্রিশালে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৫ তম জম্মদিন উপলক্ষ্যে আলোচনা সভা
28 September, 2021 4 years ago ত্রিশাল বার্তা প্রতিবেদক 89105
আসপাডা পরিবেশ উন্নয়ন ফাউন্ডেশনের বিরুদ্ধে সড়ক দখলের অভিযোগ
09 January, 2023 3 years ago এস.এম হুমায়ুন কবীর : 54274
ভালুকায় শত কোটি টাকা মূল্যের বনের জমি উদ্ধার : গুড়িয়ে দেয়া হয়েছে দেয়াল
05 October, 2021 4 years ago মো. নজরুল ইসলাম, ময়মনসিংহ 45204
মানুষের সেবা করার মন মানসিকতা নিয়েই ত্রিশালে কাজ করছেন মিনহাজ
25 September, 2021 4 years ago ত্রিশাল বার্তা প্রতিবেদক 10335
ত্রিশাল নামের উৎপত্তি
15 September, 2021 4 years ago রাশেদ আনাম 8830
ত্রিশালে আওয়ামী রাজনীতির প্রাণপুরুষ রুহুল আমীন মাদানী এমপি
17 September, 2021 4 years ago ত্রিশাল বার্তা প্রতিবেদক 8385
ত্রিশালে ইকবালের নেতৃত্বে ফুলেল শুভেচ্ছায় সিক্ত হলেন ডাঃ দীপু মনিসহ কেন্দ্রীয় নেতৃবৃন্দ
24 September, 2021 4 years ago ত্রিশাল বার্তা প্রতিবেদক 7205
ত্রিশাল হাসপাতালে ৪টি অক্সিজেন সিলিন্ডার দিলেন জননেতা ইকবাল
28 August, 2021 4 years ago ত্রিশাল বার্তা প্রতিবেদক 7088
মোঃ মিনহাজ সামাজিক ব্যক্তিত্ব এবং বহুমাত্রিক প্রতিভার অধিকারী, স্বপ্ন দেখছেন ত্রিশালের উন্নয়ন করার
17 September, 2021 4 years ago ত্রিশাল বার্তা প্রতিবেদক 6867
ত্রিশালবাসী চায় ইকবাল উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক হোক
03 October, 2021 4 years ago ত্রিশাল বার্তা প্রতিবেদক 6755
ত্রিশাল ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী জাকিরের ব্যাপক নির্বাচনী গণসংযোগ
03 October, 2021 4 years ago ত্রিশাল বার্তা প্রতিবেদক 6123
ব্রাহ্মণবাড়িয়ায় ৭০ বছর পর মা-ছেলের দেখা
25 September, 2021 4 years ago ত্রিশাল বার্তা ডেস্ক 5809
প্রধানমন্ত্রী ১২ সেপ্টেম্বর ৫টি বিদ্যুতকেন্দ্র উদ্বোধন করবেন
10 September, 2021 4 years ago ত্রিশাল বার্তা ডেস্ক 5573
পোস্টকে ঘিরে তুলকালাম, এলাকা ছাড়া মেয়র সুমন
16 September, 2023 2 years ago ময়মনসিংহ প্রতিনিধি 5471
সরকারের উন্নয়ন মানুষের মধ্যে তুলে ধরতে জিল্লুর রহমান আকন্দের গণসংযোগ
26 August, 2021 4 years ago শামীম আজাদ আনোয়ার 5084
নভেম্বরে এসএসসি, ডিসেম্বরের শেষে এইচএসসি পরীক্ষা : শিক্ষামন্ত্রী ডা. দিপু মনি
25 September, 2021 4 years ago ত্রিশাল বার্তা ডেস্ক 4966
মোক্ষপুরের হাফিজুল ইসলাম তালুকদার ইন্তেকাল করেছেন
23 September, 2021 4 years ago ত্রিশাল বার্তা প্রতিবেদক 4924
‘মানুষ মানুষের জন্য’ একথা আবারও প্রমাণ করলেন ত্রিশালের সমাজকর্মী মিনহাজ
03 October, 2021 4 years ago ত্রিশাল বার্তা প্রতিবেদক 4614
এসএসসি-এইচএসসির চূড়ান্ত সময়সূচি প্রকাশ
27 September, 2021 4 years ago ত্রিশাল বার্তা ডেস্ক 4525
ত্রিশালের নতুন ইউএনও'র সাথে ত্রিশাল প্রেসক্লাবের সাংবাদিকদের মতবিনিময়
28 September, 2021 4 years ago ত্রিশাল বার্তা প্রতিবেদক 4372
ত্রিশাল বার্তা আর্কাইভ
আমাদেরকে সাবস্ক্রাইব করুন
ভিডিও গ্যালারি