ময়মনসিংহে ওভারটেক করতে গিয়ে প্রাণ গেল সিএনজির ৭ যাত্রীর
16 February, 2024 2 years ago ত্রিশাল বার্তা প্রতিবেদক 3416
স্কুল শিক্ষক থেকে ভূমিমন্ত্রী
ত্রিশাল বার্তা ডেস্ক 13 January ,2024 2 years ago 795
দ্বাদশ জাতীয় সংসদের নতুন মন্ত্রীসভায় এবার ভূমি মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছেন খুলনা-৫ (ডুমুরিয়া-ফুলতলা) আসনের সংসদ সদস্য নারায়ণ চন্দ্র চন্দ। শস্যভাণ্ডার খ্যাত খুলনার ডুমুরিয়া উপজেলার এ কৃতি সন্তানের এ সাফল্যে গোটা নির্বাচনী এলাকায় উৎসবের আমেজ বিরাজ করছে।
৩৯ বছরের শিক্ষকতা শেষ করে রাজনীতিতে আসা নারায়ণ চন্দ্র চন্দ এর আগে মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী হিসেবে সফলতার সঙ্গে দায়িত্ব পালন করেছেন। বৈচিত্র্যময় শিক্ষকতা জীবনের সঙ্গে যোগ হয়েছে সুদীর্ঘ রাজনৈতিক জীবনের অভিজ্ঞতা। সেখানেও সাফল্যের বিজয়গাথা। প্রধান শিক্ষক থেকে ইউপি চেয়ারম্যান, এর পর সংসদ সদস্য থেকে প্রতিমন্ত্রী। এবার দ্বিতীয়বারের মতো হলেন পূর্ণ মন্ত্রী।
এক সময়ের মানুষ গড়ার কারিগর এখন দেশ গড়ার কারিগর হিসেবে কাজ করছেন নারায়ণ চন্দ্র চন্দ। জনগণের ভালোবাসা সিক্ত হয়ে এ নিয়ে মোট ৫ বার সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন তিনি।
নারায়ণ চন্দ্র চন্দ খুলনার ডুমুরিয়া উপজেলার উলা গ্রামের স্বর্গীয় কালীপদ চন্দের মেজ ছেলে। ১৯৪৫ সালের ১২ মার্চ জন্মগ্রহণ করেন তিনি। তার মা ছিলেন স্বর্গীয়া রেণুকা বালা চন্দ। স্ত্রী ঊষা রানী চন্দও পেশায় একজন শিক্ষক। তার বড় ছেলে অধ্যাপক ড. বিশ্বজিৎ চন্দ্র চন্দ রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের সদস্য।
উলাগ্রামের পাঠশালায় তার শিক্ষাজীবন শুরু। বান্দা মাধ্যমিক বিদ্যালয়ে নবম শ্রেণি পর্যন্ত পড়াশোনা করেন। নারায়ণ চন্দ্র চন্দ ১৯৬১ সালে ডুমুরিয়া মাধ্যমিক বিদ্যালয় থেকে মেট্রিক পাস করেন। ১৯৬৩ সালে দৌলতপুর বিএল কলেজ থেকে এইচএসসি, ১৯৬৬ সালে রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে রাষ্ট্রবিজ্ঞানে অনার্স এবং ১৯৬৭ সালে মাস্টার্স ডিগ্রি লাভ করেন। এর পরপরই তিনি ডুমুরিয়া সাহস নোয়াকাটি মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হিসেবে কর্মজীবন শুরু করেন।
১৯৭৩ সালের ৭ মে নারায়ণ চন্দ্র চন্দ খুলনার ডুমুরিয়া মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হিসেবে দায়িত্বভার গ্রহণ করেন। এই বিদ্যালয় থেকেই তিনি মেট্রিক পাস করেছিলেন। তার প্রচেষ্টায় ১৯৭৪ সালে ডুমুরিয়া স্কুলে এসএসসি পরীক্ষার কেন্দ্র চালু হয়। এর আগে এই এলাকার পরীক্ষার্থীদের খুলনা শহরে গিয়ে পরীক্ষা দিতে হতো। শিক্ষক হিসেবে যোগদানের পরপরই তিনি সেখানে প্রতিষ্ঠা করেন থানা মাধ্যমিক শিক্ষক সমিতি। তিনি সমিতির প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেন। ১৯৮৭ সালে চন্দ জেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি হিসেবে দায়িত্বভার গ্রহণ করেন। তিনি ২০০৫ সালের ১১ মার্চ শিক্ষকতা পেশা থেকে অবসর নেন।
ছাত্রজীবন শেষ করে ১৯৬৭ সালেই তিনি আওয়ামী লীগের রাজনীতিতে যুক্ত হন। ১৯৬৮ সালে আওয়ামী লীগের থানা কমিটির সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পান নারায়ণ চন্দ্র চন্দ। ১৯৮৪ সালে তিনি থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হন। ১৯৯৫ সালে থানা আওয়ামী লীগের সভাপতি নির্বাচিত হন। সর্বশেষ তিনি ২০০৩ সালে গঠিত উপজেলা কমিটিতেও সভাপতি নির্বাচিত হন। সেই থেকে আজও থানা আওয়ামী লীগের সভাপতির দায়িত্ব পালন করে চলেছেন নারায়ণ চন্দ্র চন্দ।
বাংলাদেশে প্রথম অনুষ্ঠিত ইউপি নির্বাচনে তিনি ডুমুরিয়া উপজেলার ভাণ্ডারপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হন। এ পদে তিনি ছয় বার নির্বাচিত হয়েছেন। ২০০০ সালে মুক্তিযুদ্ধের সংগঠক ও আওয়ামী লীগ প্রেসিডিয়াম সদস্য মন্ত্রী অ্যাডভোকেট সালাউদ্দিন ইউসুফের মৃত্যুর পর প্রথম বার উপনির্বাচনে সংসদ সদস্য নির্বাচিত হন সবার প্রিয় শিক্ষক নারায়ণ চন্দ্র চন্দ।
FOLLOW US ON FACEBOOK
অনুসন্ধান করুন
আমাদের সাথে যোগাযোগ
সর্বশেষ সংবাদ
ময়মনসিংহে ওভারটেক করতে গিয়ে প্রাণ গেল সিএনজির ৭ যাত্রীর
16 February, 2024 2 years ago ত্রিশাল বার্তা প্রতিবেদক 3416
সংরক্ষিত নারী আসনের এমপি হওয়ার দৌড়ে এগিয়ে মুক্তিযোদ্ধার সন্তান মীর সালমা
31 January, 2024 2 years ago ত্রিশাল বার্তা প্রতিবেদক 3791
সংরক্ষিত নারী আসনের এমপি হওয়ার দৌড়ে এগিয়ে বীর মুক্তিযোদ্ধার সন্তান মীর সালমা
31 January, 2024 2 years ago ত্রিশাল বার্তা প্রতিবেদক 4131
ত্রিশালসহ দেশের ৯ পৌরসভার ভোটগ্রহণ ৯ মার্চ
21 January, 2024 2 years ago ত্রিশাল বার্তা ডেস্ক 3380
সারাজীবন দুর্নীতির বিরুদ্ধে ছিলাম : স্বাস্থ্যমন্ত্রী
19 January, 2024 2 years ago ত্রিশাল বার্তা ডেস্ক 3296
সুখী সমাজ গড়াই হবে অঙ্গীকার : পরিকল্পনামন্ত্রী
19 January, 2024 2 years ago ত্রিশাল বার্তা প্রতিবেদক 832
ফরজ কাম ছাড়া থানায় যাবেন না : ব্যারিস্টার সুমন
19 January, 2024 2 years ago ত্রিশাল বার্তা ডেস্ক 793
আমি অন্যায় করব না, কাউকে করতেও দেব না
18 January, 2024 2 years ago ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি 852
ত্রিশাল ইউনিয়ন পরিষদে স্বল্পমূল্যে টিসিবির পণ্য বিতরণ
17 January, 2024 2 years ago হানিফ আকন্দ 955
ময়মনসিংহ-৩: স্থগিত কেন্দ্রের ভোটে পপি জয়ী
13 January, 2024 2 years ago ত্রিশাল বার্তা প্রতিবেদক 1051
স্কুল শিক্ষক থেকে ভূমিমন্ত্রী
13 January, 2024 2 years ago ত্রিশাল বার্তা ডেস্ক 795
মন্ত্রিসভার মুরুব্বি সালাম, তরুণ নওফেল
13 January, 2024 2 years ago ত্রিশাল বার্তা ডেস্ক 1113
সড়কে প্রাণ গেল পুলিশ সদস্যের
13 January, 2024 2 years ago ত্রিশাল বার্তা প্রতিবেদক 907
জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে ত্রিশালে জাতীয় পার্টির মতবিনিময় সভা
18 November, 2023 2 years ago ত্রিশাল বার্তা প্রতিবেদক 1094
পোস্টকে ঘিরে তুলকালাম, এলাকা ছাড়া মেয়র সুমন
16 September, 2023 2 years ago ময়মনসিংহ প্রতিনিধি 5479
ভালুকায় সামাজিক অবক্ষয় রোধে আলোচনা সভা
16 September, 2023 2 years ago আনোয়ার হোসেন, ভালুকা প্রতিনিধি 939
বান্দরবন, কক্সবাজার, চট্টগ্রাম যাচ্ছেন জাতীয় সম্মেলন প্রস্তুতি কমিটির সদস্য নাফিজ মাহবুব
26 May, 2023 3 years ago ত্রিশাল বার্তা প্রতিবেদক 1079
চায়ের স্টলের আড্ডা বিভিন্ন অপরাধ জন্ম দেয় : ত্রিশাল থানার ওসি
13 May, 2023 3 years ago কামরুজ্জামান মিনহাজ : (ত্রিশাল বার্তা) 1147
বিধবা কৃষাণীর ধান কেটে বাড়িতে পৌঁছে দিল ত্রিশাল উপজেলা ছাত্রলীগ সভাপতি মেহেদী ও সা.সম্পাদক সোহান
28 April, 2023 3 years ago ত্রিশাল বার্তা প্রতিবেদক 3652
বিধবা কৃষাণীর ধান কেটে বাড়িতে পৌঁছে দিল ত্রিশাল উপজেলা ছাত্রলীগ সভাপতি মেহেদী ও সা. সম্পাদক সোহান
28 April, 2023 3 years ago ত্রিশাল বার্তা প্রতিবেদক 1151
জনপ্রিয় সংবাদ
ত্রিশালে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৫ তম জম্মদিন উপলক্ষ্যে আলোচনা সভা
28 September, 2021 4 years ago ত্রিশাল বার্তা প্রতিবেদক 89111
আসপাডা পরিবেশ উন্নয়ন ফাউন্ডেশনের বিরুদ্ধে সড়ক দখলের অভিযোগ
09 January, 2023 3 years ago এস.এম হুমায়ুন কবীর : 54279
ভালুকায় শত কোটি টাকা মূল্যের বনের জমি উদ্ধার : গুড়িয়ে দেয়া হয়েছে দেয়াল
05 October, 2021 4 years ago মো. নজরুল ইসলাম, ময়মনসিংহ 45210
মানুষের সেবা করার মন মানসিকতা নিয়েই ত্রিশালে কাজ করছেন মিনহাজ
25 September, 2021 4 years ago ত্রিশাল বার্তা প্রতিবেদক 10341
ত্রিশাল নামের উৎপত্তি
15 September, 2021 4 years ago রাশেদ আনাম 8836
ত্রিশালে আওয়ামী রাজনীতির প্রাণপুরুষ রুহুল আমীন মাদানী এমপি
17 September, 2021 4 years ago ত্রিশাল বার্তা প্রতিবেদক 8391
ত্রিশালে ইকবালের নেতৃত্বে ফুলেল শুভেচ্ছায় সিক্ত হলেন ডাঃ দীপু মনিসহ কেন্দ্রীয় নেতৃবৃন্দ
24 September, 2021 4 years ago ত্রিশাল বার্তা প্রতিবেদক 7210
ত্রিশাল হাসপাতালে ৪টি অক্সিজেন সিলিন্ডার দিলেন জননেতা ইকবাল
28 August, 2021 4 years ago ত্রিশাল বার্তা প্রতিবেদক 7094
মোঃ মিনহাজ সামাজিক ব্যক্তিত্ব এবং বহুমাত্রিক প্রতিভার অধিকারী, স্বপ্ন দেখছেন ত্রিশালের উন্নয়ন করার
17 September, 2021 4 years ago ত্রিশাল বার্তা প্রতিবেদক 6873
ত্রিশালবাসী চায় ইকবাল উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক হোক
03 October, 2021 4 years ago ত্রিশাল বার্তা প্রতিবেদক 6761
ত্রিশাল ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী জাকিরের ব্যাপক নির্বাচনী গণসংযোগ
03 October, 2021 4 years ago ত্রিশাল বার্তা প্রতিবেদক 6129
ব্রাহ্মণবাড়িয়ায় ৭০ বছর পর মা-ছেলের দেখা
25 September, 2021 4 years ago ত্রিশাল বার্তা ডেস্ক 5815
প্রধানমন্ত্রী ১২ সেপ্টেম্বর ৫টি বিদ্যুতকেন্দ্র উদ্বোধন করবেন
10 September, 2021 4 years ago ত্রিশাল বার্তা ডেস্ক 5579
পোস্টকে ঘিরে তুলকালাম, এলাকা ছাড়া মেয়র সুমন
16 September, 2023 2 years ago ময়মনসিংহ প্রতিনিধি 5479
সরকারের উন্নয়ন মানুষের মধ্যে তুলে ধরতে জিল্লুর রহমান আকন্দের গণসংযোগ
26 August, 2021 4 years ago শামীম আজাদ আনোয়ার 5090
নভেম্বরে এসএসসি, ডিসেম্বরের শেষে এইচএসসি পরীক্ষা : শিক্ষামন্ত্রী ডা. দিপু মনি
25 September, 2021 4 years ago ত্রিশাল বার্তা ডেস্ক 4972
মোক্ষপুরের হাফিজুল ইসলাম তালুকদার ইন্তেকাল করেছেন
23 September, 2021 4 years ago ত্রিশাল বার্তা প্রতিবেদক 4930
‘মানুষ মানুষের জন্য’ একথা আবারও প্রমাণ করলেন ত্রিশালের সমাজকর্মী মিনহাজ
03 October, 2021 4 years ago ত্রিশাল বার্তা প্রতিবেদক 4619
এসএসসি-এইচএসসির চূড়ান্ত সময়সূচি প্রকাশ
27 September, 2021 4 years ago ত্রিশাল বার্তা ডেস্ক 4531
ত্রিশালের নতুন ইউএনও'র সাথে ত্রিশাল প্রেসক্লাবের সাংবাদিকদের মতবিনিময়
28 September, 2021 4 years ago ত্রিশাল বার্তা প্রতিবেদক 4377
ত্রিশাল বার্তা আর্কাইভ
আমাদেরকে সাবস্ক্রাইব করুন
ভিডিও গ্যালারি