413.jpg

ব্রাহ্মণবাড়িয়ায় ৭০ বছর পর মা-ছেলের দেখা

ত্রিশাল বার্তা ডেস্ক 25 September ,2021 4 years ago 5814

১০ বছর বয়সী একমাত্র ছেলে হারিয়ে যাওয়ার ৭০ বছর পর সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকের কল্যাণে ফিরে পেলেন শতবর্ষী মা মঙ্গলের নেছা। ১০ বছর বয়সে হারিয়ে যায় একমাত্র ছেলে কুদ্দুছ মিয়া। বিধবা মা দুই মেয়ে ঝরনা বেগম ও রওশন আরাকে নিয়ে ছেলেকে ফিরে পাওয়ার স্বপ্ন দেখেছেন বরাবর। তার সেই স্বপ্ন আজ পূরণ হলো।

এক ভাই দুই বোনের মধ্যে কুদ্দুছ মিয়া বড় ছেলে। হারিয়ে যাওয়া ১০ বছরের কিশোর আজ দীর্ঘ ৭০ বছর পর ৮০ বছর বয়সী একমাত্র ছেলে কুদ্দুছ মিয়াকে ফিরে পেয়েছেন।

আজ শনিবার সকাল সাড়ে ১১টায় বাঞ্ছারামপুর উপজেলার আশ্রাফবাদ গ্রামের বোন ঝরনা বেগমের বাড়িতে মা ছেলের এই দেখা হয়। ছেলেকে ফিরে পেয়ে ১০২ বছর বয়সী মা আবেগে আপ্লুত হয়ে ছেলেকে জড়িয়ে ধরে কান্নায় ভেঙে পড়েন।

ছেলে ও মাকে ফিরে পেয়ে মাকে জড়িয়ে কাঁদতে থাকেন। এই দৃশ্য দেখে উপস্থিত শতাধিক নারী পুরুষের চোখের পানি চলে আসে।

মা বিলাপ করে বলতে থাকেন কুদ্দুছ তুই একদিন ফিরে আসবি এটা আমি বিশ্বাস করতাম, আল্লার কাছে এই দোয়াই করেছি। আল্লাহ আমার দোয়া কবুল করেছেন।

১০ বছরের কিশোর কুদ্দুছ মুন্সি এখন ৮০ বছর বয়সী প্রবীণ। তার তিন ছেলে ও ৫ মেয়ে রয়েছে। তার গ্রামের বাড়ি পার্শ্ববর্তী নবীনগর উপজেলার বাড্ডা গ্রামে। তবে গ্রামে কেউ বাস করেন না। মা মেয়ের সাথে থাকেন। মঙ্গলের নেছা ছেলেকে লেখাপড়া করাতে নবীনগর উপজেলার দীর্ঘশাইল গ্রামের আব্দুল আউয়ালের সাথে রাজশাহী জেলার আত্রাই উপজেলায় পাঠায়। সেখানে গিয়ে সে হারিয়ে যান। অনেক খোঁজ করেও তাকে আর পায়নি আউয়াল মিয়া। একই উপজেলার নিঃসন্তান সিংশাইর গ্রামের সাদেক মিয়ার স্ত্রী তাকে লালন-পালন করেন। ৩০ বছরে বয়সে বাগমারা উপজেলার সবেদ মিয়ার মেয়ে শুরুজ্জাহানকে বিয়ে করে শ্বশুর বাড়িতেই বসবাস করতে থাকেন। তার ৩ ছেলে ও ৫ মেয়ে। বড় ছেলে রাজ্জাক ইরাকে ও দ্বিতীয় ছেলে জান্নান সৌদি আরব থাকেন। ছোট ছেলে হাফেজ সোহেল বাড়িতেই থাকেন। ৫ মেয়ের সকলেরই বিয়ে হয়ে গেছেন।

আত্রাই উপজেলার সিংশাইর গ্রামের এম কে আইয়ুব নামে এক ব্যক্তি তার ফেসবুক আইডিতে কুদ্দুছ মিয়ার হারিয়ে যাওয়ার ব্যাপারে একটি ভিডিও আপলোড করেন গত ১২ এপ্রিল। দেশে বিদেশে ভাইরাল হয় ভিডিওটি। এই ভিডিওর সূত্র ধরে কুদ্দুছ মিয়ার নিজ গ্রাম নবীনগর উপজেলার কয়েকজন যোগাযোগ করে আইয়ুবের সাথে গত ৫ সেপ্টেম্বর। তারা সেখানে যান এবং মায়ের সাথে কথা বলিয়ে দেন ভিডিও কলে। ছেলের হাতে কাটা চিহ্ন দেখে মা শনাক্ত করে তার ছেলেকে। আজ শনিবার সকাল সাড়ে ১১টার দিকে কুদ্দুছ মিয়া, ছেলে এবং ছেলের বউরা মায়ের সাথে দেখা করতে বোনের বাড়ি বাঞ্ছারামপুর উপজেলার আশ্রাফবাদ গ্রামে আসেন।

বাড্ডা গ্রামের সফিকুল ইসলাম জানান, ফেসবুকে একটি পোস্ট দেখে আমরা কয়েকজন রাজশাহীতে যোগাযোগ করি ও সেখানে যাই। মা ছেলের মধ্যে ভিডিও কলে কথা বলাই। ছেলের হাতের কাটা দাগ আছে এমন কথা কলার পর আমরা মিলিয়ে দেখি এবং তাকে আজ মায়ের কাছে নিয়ে এসেছি।

আত্রাই উপজেলার এমকে আইয়ূব জানান, কুদ্দুছ মুন্সি হারিয়ে যাওয়ার গল্প শুনে আমি আমার ফেসবুকে একটি ভিডিও আপলোড করি। সে ভিডিও সূত্র ধরে কুদ্দুছ মিয়ার বাড়ির কিছু লোকজন আমার সাথে যোগাযোগ করে এবং হাতের কাটা দেখে তাকে শনাক্ত করে তার মায়ের কথামত। আমার একটি ফেসবুক স্ট্যাটাসের কারণে ৭০ বছর পর মা তার ছেলেকে ফিরে পেয়েছে, তাতে আমার অনেক আনন্দ লাগছে।

কুদ্দুছ মিয়ার ছেলে হাফেজ সোহেল মুন্সি জানান, কোনোদিন ভাবিনি আমার দাদিকে দেখতে পাবো। আমার বাবা তার মাকে ফিরে পাবে। আল্লাহ আমাদের সহায় হয়েছে, আল্লার কাছে শুকরিয়া।

কুদ্দুছ মিয়ার বোন ঝরনা বেগম জানান, আমার মা সব সময় বলতেন একদিন আমার ছেলে ফিরে আসবে। আল্লাহ আমার মার ডাক কবুল করেছেন। আমরা আমার ভাইকে ফিরে পেয়েছি।

কুদ্দুছ মিয়া জানান, হারিয়ে যাওয়ার পর রাজশাহী জেলার আত্রাই উপজেলার সিংশারা গ্রামের সাদিক মিয়ার স্ত্রী আমাকে ছেলের মত লালন-পালন করে। পরবর্তীতে বিয়ের পর আমার শ্বশুর বাড়িতে বসবাস করে আসছি। কিন্তু মনে মনে আমার মা ও বোনদের খোঁজার চেষ্টা করেছি। আমার বিশ্বাস ছিল একদিন আমার মার সন্ধান আমি পাব। মায়ের বুকে ফিরতে পেরে পৃথিবীর সবচেয়ে সুখী মানুষ আমার আমাকে মনে হচ্ছে। বাকি জীবনটা মার সাথেই থাকব। 

Share This

FOLLOW US ON FACEBOOK

অনুসন্ধান করুন

আমাদের সাথে যোগাযোগ

সর্বশেষ সংবাদ

ময়মনসিংহে ওভারটেক করতে গিয়ে প্রাণ গেল সিএনজির ৭ যাত্রীর

16 February, 2024 2 years ago ত্রিশাল বার্তা প্রতিবেদক 3416

সংরক্ষিত নারী আসনের এমপি হওয়ার দৌড়ে এগিয়ে মুক্তিযোদ্ধার সন্তান মীর সালমা

31 January, 2024 2 years ago ত্রিশাল বার্তা প্রতিবেদক 3790

সংরক্ষিত নারী আসনের এমপি হওয়ার দৌড়ে এগিয়ে বীর মুক্তিযোদ্ধার সন্তান মীর সালমা

31 January, 2024 2 years ago ত্রিশাল বার্তা প্রতিবেদক 4130

ত্রিশালসহ দেশের ৯ পৌরসভার ভোটগ্রহণ ৯ মার্চ

21 January, 2024 2 years ago ত্রিশাল বার্তা ডেস্ক 3379

সারাজীবন দুর্নীতির বিরুদ্ধে ছিলাম : স্বাস্থ্যমন্ত্রী

19 January, 2024 2 years ago ত্রিশাল বার্তা ডেস্ক 3295

সুখী সমাজ গড়াই হবে অঙ্গীকার : পরিকল্পনামন্ত্রী

19 January, 2024 2 years ago ত্রিশাল বার্তা প্রতিবেদক 831

ফরজ কাম ছাড়া থানায় যাবেন না : ব্যারিস্টার সুমন

19 January, 2024 2 years ago ত্রিশাল বার্তা ডেস্ক 792

আমি অন্যায় করব না, কাউকে করতেও দেব না

18 January, 2024 2 years ago ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি 851

ত্রিশাল ইউনিয়ন পরিষদে স্বল্পমূল্যে টিসিবির পণ্য বিতরণ

17 January, 2024 2 years ago হানিফ আকন্দ 954

ময়মনসিংহ-৩: স্থগিত কেন্দ্রের ভোটে পপি জয়ী

13 January, 2024 2 years ago ত্রিশাল বার্তা প্রতিবেদক 1050

স্কুল শিক্ষক থেকে ভূমিমন্ত্রী

13 January, 2024 2 years ago ত্রিশাল বার্তা ডেস্ক 795

মন্ত্রিসভার মুরুব্বি সালাম, তরুণ নওফেল

13 January, 2024 2 years ago ত্রিশাল বার্তা ডেস্ক 1112

সড়কে প্রাণ গেল পুলিশ সদস্যের

13 January, 2024 2 years ago ত্রিশাল বার্তা প্রতিবেদক 907

জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে ত্রিশালে জাতীয় পার্টির মতবিনিময় সভা

18 November, 2023 2 years ago ত্রিশাল বার্তা প্রতিবেদক 1093

পোস্টকে ঘিরে তুলকালাম, এলাকা ছাড়া মেয়র সুমন

16 September, 2023 2 years ago ময়মনসিংহ প্রতিনিধি 5479

ভালুকায় সামাজিক অবক্ষয় রোধে আলোচনা সভা 

16 September, 2023 2 years ago আনোয়ার হোসেন, ভালুকা প্রতিনিধি 939

বান্দরবন, কক্সবাজার, চট্টগ্রাম যাচ্ছেন জাতীয় সম্মেলন প্রস্তুতি কমিটির সদস্য নাফিজ মাহবুব

26 May, 2023 3 years ago ত্রিশাল বার্তা প্রতিবেদক 1079

চায়ের স্টলের আড্ডা বিভিন্ন অপরাধ জন্ম দেয় : ত্রিশাল থানার ওসি

13 May, 2023 3 years ago কামরুজ্জামান মিনহাজ : (ত্রিশাল বার্তা) 1147

বিধবা কৃষাণীর ধান কেটে বাড়িতে পৌঁছে দিল ত্রিশাল উপজেলা ছাত্রলীগ সভাপতি মেহেদী ও সা.সম্পাদক সোহান

28 April, 2023 3 years ago ত্রিশাল বার্তা প্রতিবেদক 3651

বিধবা কৃষাণীর ধান কেটে বাড়িতে পৌঁছে দিল ত্রিশাল উপজেলা ছাত্রলীগ সভাপতি মেহেদী ও সা. সম্পাদক সোহান

28 April, 2023 3 years ago ত্রিশাল বার্তা প্রতিবেদক 1151

জনপ্রিয় সংবাদ

ত্রিশালে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৫ তম জম্মদিন উপলক্ষ্যে আলোচনা সভা

28 September, 2021 4 years ago ত্রিশাল বার্তা প্রতিবেদক 89110

আসপাডা পরিবেশ উন্নয়ন ফাউন্ডেশনের বিরুদ্ধে সড়ক দখলের অভিযোগ

09 January, 2023 3 years ago এস.এম হুমায়ুন কবীর : 54279

ভালুকায় শত কোটি টাকা মূল্যের বনের জমি উদ্ধার : গুড়িয়ে দেয়া হয়েছে দেয়াল

05 October, 2021 4 years ago মো. নজরুল ইসলাম, ময়মনসিংহ 45209

মানুষের সেবা করার মন মানসিকতা নিয়েই ত্রিশালে কাজ করছেন মিনহাজ

25 September, 2021 4 years ago ত্রিশাল বার্তা প্রতিবেদক 10340

ত্রিশাল নামের উৎপত্তি

15 September, 2021 4 years ago রাশেদ আনাম 8836

ত্রিশালে আওয়ামী রাজনীতির প্রাণপুরুষ রুহুল আমীন মাদানী এমপি

17 September, 2021 4 years ago ত্রিশাল বার্তা প্রতিবেদক 8391

ত্রিশালে ইকবালের নেতৃত্বে ফুলেল শুভেচ্ছায় সিক্ত হলেন ডাঃ দীপু মনিসহ কেন্দ্রীয় নেতৃবৃন্দ

24 September, 2021 4 years ago ত্রিশাল বার্তা প্রতিবেদক 7209

ত্রিশাল হাসপাতালে ৪টি অক্সিজেন সিলিন্ডার দিলেন জননেতা ইকবাল

28 August, 2021 4 years ago ত্রিশাল বার্তা প্রতিবেদক 7093

মোঃ মিনহাজ সামাজিক ব্যক্তিত্ব এবং বহুমাত্রিক প্রতিভার অধিকারী, স্বপ্ন দেখছেন ত্রিশালের উন্নয়ন করার

17 September, 2021 4 years ago ত্রিশাল বার্তা প্রতিবেদক 6872

ত্রিশালবাসী চায় ইকবাল উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক হোক

03 October, 2021 4 years ago ত্রিশাল বার্তা প্রতিবেদক 6760

ত্রিশাল ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী জাকিরের ব্যাপক নির্বাচনী গণসংযোগ

03 October, 2021 4 years ago ত্রিশাল বার্তা প্রতিবেদক 6129

ব্রাহ্মণবাড়িয়ায় ৭০ বছর পর মা-ছেলের দেখা

25 September, 2021 4 years ago ত্রিশাল বার্তা ডেস্ক 5814

প্রধানমন্ত্রী ১২ সেপ্টেম্বর ৫টি বিদ্যুতকেন্দ্র উদ্বোধন করবেন

10 September, 2021 4 years ago ত্রিশাল বার্তা ডেস্ক 5578

পোস্টকে ঘিরে তুলকালাম, এলাকা ছাড়া মেয়র সুমন

16 September, 2023 2 years ago ময়মনসিংহ প্রতিনিধি 5479

সরকারের উন্নয়ন মানুষের মধ্যে তুলে ধরতে জিল্লুর রহমান আকন্দের গণসংযোগ

26 August, 2021 4 years ago শামীম আজাদ আনোয়ার 5090

নভেম্বরে এসএসসি, ডিসেম্বরের শেষে এইচএসসি পরীক্ষা : শিক্ষামন্ত্রী ডা. দিপু মনি

25 September, 2021 4 years ago ত্রিশাল বার্তা ডেস্ক 4972

মোক্ষপুরের হাফিজুল ইসলাম তালুকদার ইন্তেকাল করেছেন

23 September, 2021 4 years ago ত্রিশাল বার্তা প্রতিবেদক 4929

‘মানুষ মানুষের জন্য’ একথা আবারও প্রমাণ করলেন ত্রিশালের সমাজকর্মী মিনহা‌জ

03 October, 2021 4 years ago ত্রিশাল বার্তা প্রতিবেদক 4618

এসএসসি-এইচএসসির চূড়ান্ত সময়সূচি প্রকাশ

27 September, 2021 4 years ago ত্রিশাল বার্তা ডেস্ক 4530

ত্রিশালের নতুন ইউএনও'র সাথে ত্রিশাল প্রেসক্লাবের সাংবাদিকদের মতবিনিময়

28 September, 2021 4 years ago ত্রিশাল বার্তা প্রতিবেদক 4376

ত্রিশাল বার্তা আর্কাইভ

আমাদেরকে সাবস্ক্রাইব করুন

ভিডিও গ্যালারি

Designed & Developed by A.H.M. Shamim Reza