1663.jpg

পোস্টকে ঘিরে তুলকালাম, এলাকা ছাড়া মেয়র সুমন

ময়মনসিংহ প্রতিনিধি 16 September ,2023 3 years ago 5485

ভবিষ্যতে তোমাকে এমপি হিসেবে দেখতে চাই ময়মনসিংহের গফরগাঁও পৌরসভার মেয়রকে নিয়ে তাঁর বন্ধুর এমন এক ফেইসবুক পোস্টে তুলকালাম চলছে। এনিয়ে প্রাণনাশের ভয়ে গত ছ’মাস ধরে গফরগাঁও যেতে পারছেন না বলে অভিযোগ মেয়র ইকবাল হোসেন সুমন ও তাঁর অনুসারীদের। তবে স্থানীয় সংসদ সদস্য ফাহমী গোলন্দাজ বাবেল ও তাঁর অনুসারীদের দাবি দুর্নীতিতে অভিযুক্ত মেয়রকে অনাস্থা দেয়ায় গফরগাঁওয়ে ভয়ে আসছে না।
২৭ মার্চ গফরগাঁও পৌরসভার মেয়র এসএম ইকবাল হোসেন সুমনের জন্মদিনে ফেইসবুকে ভবিষ্যতে তোমাকে এমপি হিসেবে দেখতে চাই এমন একটি পোস্ট করেন তাঁর ফ্রান্স প্রবাসী বন্ধু ইনসাফ সুমন ভূঁইয়া। ওই পোস্টে মেয়র ধন্যবাদ জানিয়ে কমেন্ট করেন। এঘটনার পর থেকে সম্পর্কে টানাপোড়েন দেখা দেয় স্থানীয় সংসদ সদস্য বাবেল ও মেয়র সুমনের মধ্যে। মেয়র ও তাঁর অনুসারীদের অভিযোগ এমন ঘটনাকে কেন্দ্র করে এমপির অনুসারীরা তাদের বাড়ি-ঘরে হামলা করলে প্রাণনাশের ভয়ে ঈদুল ফিতরের দিন গফরগাঁও ছাড়তে বাধ্য হন।
গফরগাঁও পৌরসভার মেয়র এসএম ইকবাল হোসেন সুমন বলেন, ২৭ মার্চ আমার জন্মদিন। ওই আমার প্রিয়জনেরা আমাকে নানা ভাবে উইশ করেন। এবার জন্মদিনে মাননীয় সংসদ সদস্যের সাথে জন্মদিনে সৌদী আরব অবস্থান করছিলাম। সে সময় আমার ফ্রান্স প্রবাসী বন্ধু ইনসাফ সুমন ভূঁইয়া তাঁর ফেইসবুকে ভবিষ্যতে তোমাকে এমপি হিসেবে দেখতে চাই এমন পোস্ট করেন। আমি পোস্টটি পুরোপুরি না দেখে তাকে ধন্যবাদ জানাই। যা আমার জীবনের জন্য কাল হলো। এ বিষয়ে এমপি সাহেবের কাছে ক্ষমাও চেয়েছি। কারণ তিনি আমার অভিভাবক। তাঁর পরেও আগামী নির্বাচনে আমি মনোনয়ন প্রত্যাশী হবো সেটা ভেবে এমপি প্রথমে সমস্ত বাজারের ইজারা তোলা বন্ধ করে দেয়। পরে আমার অফিসে তাঁর লোকজন পাঠিয়ে হুমকী দেয়। ঈদুল ফিতরের নামাজের পর আমার অনুসারীদের বেশ কয়েকটি বাড়ি-ঘরে হামলা করা হয়। পরে প্রাণ নাশের ভয়ে এলাকা ছাড়তে বাধ্য হই। তারপরেও এমপির অনুসারীদের হুমকী থেমে নেই। ওইদিন প্রশাসনের সহযোগিতা চেয়েও পাইনি। এখন তারা প্যানেল মেয়র শাহজাহান সাজুকে অগণতান্ত্রিক ভাবে মেয়র বানিয়ে আমার রুমে বসিয়ে পৌরসভা পরিচালনা করছে। নৌকা নিয়ে মেয়র হয়ে সাড়ে সাত বছর ধরে দায়িত্ব পালন করছি। এমন দিন দেখতে হবে তা কখনও ভাবেনি। প্রধানমন্ত্রী বিষয়টি অবগত রয়েছেন। আশা করছি তিনি একটি সুন্দর সমাধান দেবেন।  
৮ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর বাবুল হোসেন বলেন, মেয়রকে এলাকা ছাড়া করার পর আমাকে ফোন করে বলা হয় অনাস্থা দিতে। এতে আমি রাজি না হওয়ায় আমার বাসাতে এমপির অনুসারীরা হামলা করে। যা সিসি টিভির ফুটেজে দৃশ্যমান। আমি এখন আমার পরিবার নিয়ে প্রাণ নাশের ভয়ে ময়মনসিংহ শহরে যাযাবরের মতো জীবন যাপন করছি।
পৌর যুবলীগের সদস্য তাজমুন আহম্মেদ বলেন, আমি মেয়রের কাছের লোক হওয়ায় মাননীয় সংসদ সদস্যের অনুসারীরা প্রথমে আমার ব্যবসা বাণিজ্যের উপর আঘাত হানে। তারা আমাকে জিম্মি করে আমার ইটভাটা লিখে নেয়। প্রাণ বাঁচাতে বাধ্য হয়ে স্ট্যাম্পে স্বাক্ষর করি। বাড়ি-ঘর ছেড়ে গত ছ’মাস ধরে কয়েক’শ নেতাকর্মী অন্যত্র বসবাস করছি। এরপরেও পুলিশী হয়রানীর চেষ্টা করা হচ্ছে।  
স্থানীয় সংসদ সদস্য ফাহমী গোলন্দাজ বাবেলের অনুসারী গফরগাঁও পৌরসভার প্যানেল মেয়র শাহজাহান সাজু বলেন, মেয়র নিজের দুর্নীতি ঢাকতে গাঁ ঢাকা দিয়েছেন। সাধারণ মানুষের রোষানলে পরবে বলে এলাকায় আসছেন না।
মেয়র সম্বোধন করে জন্মদিনের কেক কাটার বিষয়ে শাহজাহান সাজু বলেন, দুই টার্ম ধরে আমি প্যানেল মেয়র। তাই সবাই আমাকে মেয়র হিসেবে জানে। এবং জন্মদিনে মেয়র বলে সম্বোধন করেছে।
এসব বিষয়ে স্থানীয় সংসদ সদস্য ফাহমী গোলন্দাজ বাবেল বলেন, ফেইসবুক পোস্টকে ঘিরে মেয়রের সঙ্গে কোন ধরণের মতবিরোধ হয়নি। সে মেয়রের দায়িত্বপালনের শুরু থেকে নানা অনিয়ম করে আসছে। তাই সকল কাউন্সিলরগণ তাকে অনাস্থা দিয়েছে। সেই ভয়ে সে গফরগাঁও ছাড়া। কেউ তো তাকে গফরগাঁও আসতে বারণ করেনি। কারো বাড়িতে কোন ধরণের হামলা হলে পুলিশ অন্তত জানত। তারা আইনের সহযোগিতা নিতে পারত।
উভয়পক্ষের পাল্টাপাল্টি অভিযোগের বিষয়ে তদন্ত চলছে বলে জানিয়েছেন জেলা প্রশাসক মো.মোস্তাফিজার রহমান বলেন, মন্ত্রণালয় থেকে বিষয়টি তদন্তের জন্য আমাদেরকে নির্দেশনা দেয়া হয়েছে। স্থানীয় সরকারের উপ-পরিচালক বিষয়টি তদন্ত করছে। তদন্ত শেষ হলেই সে অনুযায়ী ব্যবস্থা নেয়া হবে।  

Share This

FOLLOW US ON FACEBOOK

অনুসন্ধান করুন

আমাদের সাথে যোগাযোগ

সর্বশেষ সংবাদ

ময়মনসিংহে ওভারটেক করতে গিয়ে প্রাণ গেল সিএনজির ৭ যাত্রীর

16 February, 2024 2 years ago ত্রিশাল বার্তা প্রতিবেদক 3419

সংরক্ষিত নারী আসনের এমপি হওয়ার দৌড়ে এগিয়ে মুক্তিযোদ্ধার সন্তান মীর সালমা

31 January, 2024 2 years ago ত্রিশাল বার্তা প্রতিবেদক 3798

সংরক্ষিত নারী আসনের এমপি হওয়ার দৌড়ে এগিয়ে বীর মুক্তিযোদ্ধার সন্তান মীর সালমা

31 January, 2024 2 years ago ত্রিশাল বার্তা প্রতিবেদক 4133

ত্রিশালসহ দেশের ৯ পৌরসভার ভোটগ্রহণ ৯ মার্চ

21 January, 2024 2 years ago ত্রিশাল বার্তা ডেস্ক 3387

সারাজীবন দুর্নীতির বিরুদ্ধে ছিলাম : স্বাস্থ্যমন্ত্রী

19 January, 2024 2 years ago ত্রিশাল বার্তা ডেস্ক 3303

সুখী সমাজ গড়াই হবে অঙ্গীকার : পরিকল্পনামন্ত্রী

19 January, 2024 2 years ago ত্রিশাল বার্তা প্রতিবেদক 837

ফরজ কাম ছাড়া থানায় যাবেন না : ব্যারিস্টার সুমন

19 January, 2024 2 years ago ত্রিশাল বার্তা ডেস্ক 799

আমি অন্যায় করব না, কাউকে করতেও দেব না

18 January, 2024 2 years ago ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি 854

ত্রিশাল ইউনিয়ন পরিষদে স্বল্পমূল্যে টিসিবির পণ্য বিতরণ

17 January, 2024 2 years ago হানিফ আকন্দ 962

ময়মনসিংহ-৩: স্থগিত কেন্দ্রের ভোটে পপি জয়ী

13 January, 2024 2 years ago ত্রিশাল বার্তা প্রতিবেদক 1057

স্কুল শিক্ষক থেকে ভূমিমন্ত্রী

13 January, 2024 2 years ago ত্রিশাল বার্তা ডেস্ক 798

মন্ত্রিসভার মুরুব্বি সালাম, তরুণ নওফেল

13 January, 2024 2 years ago ত্রিশাল বার্তা ডেস্ক 1120

সড়কে প্রাণ গেল পুলিশ সদস্যের

13 January, 2024 2 years ago ত্রিশাল বার্তা প্রতিবেদক 916

জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে ত্রিশালে জাতীয় পার্টির মতবিনিময় সভা

18 November, 2023 2 years ago ত্রিশাল বার্তা প্রতিবেদক 1101

পোস্টকে ঘিরে তুলকালাম, এলাকা ছাড়া মেয়র সুমন

16 September, 2023 3 years ago ময়মনসিংহ প্রতিনিধি 5485

ভালুকায় সামাজিক অবক্ষয় রোধে আলোচনা সভা 

16 September, 2023 3 years ago আনোয়ার হোসেন, ভালুকা প্রতিনিধি 943

বান্দরবন, কক্সবাজার, চট্টগ্রাম যাচ্ছেন জাতীয় সম্মেলন প্রস্তুতি কমিটির সদস্য নাফিজ মাহবুব

26 May, 2023 3 years ago ত্রিশাল বার্তা প্রতিবেদক 1086

চায়ের স্টলের আড্ডা বিভিন্ন অপরাধ জন্ম দেয় : ত্রিশাল থানার ওসি

13 May, 2023 3 years ago কামরুজ্জামান মিনহাজ : (ত্রিশাল বার্তা) 1155

বিধবা কৃষাণীর ধান কেটে বাড়িতে পৌঁছে দিল ত্রিশাল উপজেলা ছাত্রলীগ সভাপতি মেহেদী ও সা.সম্পাদক সোহান

28 April, 2023 3 years ago ত্রিশাল বার্তা প্রতিবেদক 3659

বিধবা কৃষাণীর ধান কেটে বাড়িতে পৌঁছে দিল ত্রিশাল উপজেলা ছাত্রলীগ সভাপতি মেহেদী ও সা. সম্পাদক সোহান

28 April, 2023 3 years ago ত্রিশাল বার্তা প্রতিবেদক 1159

জনপ্রিয় সংবাদ

ত্রিশালে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৫ তম জম্মদিন উপলক্ষ্যে আলোচনা সভা

28 September, 2021 5 years ago ত্রিশাল বার্তা প্রতিবেদক 89117

আসপাডা পরিবেশ উন্নয়ন ফাউন্ডেশনের বিরুদ্ধে সড়ক দখলের অভিযোগ

09 January, 2023 3 years ago এস.এম হুমায়ুন কবীর : 54286

ভালুকায় শত কোটি টাকা মূল্যের বনের জমি উদ্ধার : গুড়িয়ে দেয়া হয়েছে দেয়াল

05 October, 2021 5 years ago মো. নজরুল ইসলাম, ময়মনসিংহ 45215

মানুষের সেবা করার মন মানসিকতা নিয়েই ত্রিশালে কাজ করছেন মিনহাজ

25 September, 2021 5 years ago ত্রিশাল বার্তা প্রতিবেদক 10347

ত্রিশাল নামের উৎপত্তি

15 September, 2021 5 years ago রাশেদ আনাম 8842

ত্রিশালে আওয়ামী রাজনীতির প্রাণপুরুষ রুহুল আমীন মাদানী এমপি

17 September, 2021 5 years ago ত্রিশাল বার্তা প্রতিবেদক 8397

ত্রিশালে ইকবালের নেতৃত্বে ফুলেল শুভেচ্ছায় সিক্ত হলেন ডাঃ দীপু মনিসহ কেন্দ্রীয় নেতৃবৃন্দ

24 September, 2021 5 years ago ত্রিশাল বার্তা প্রতিবেদক 7217

ত্রিশাল হাসপাতালে ৪টি অক্সিজেন সিলিন্ডার দিলেন জননেতা ইকবাল

28 August, 2021 5 years ago ত্রিশাল বার্তা প্রতিবেদক 7101

মোঃ মিনহাজ সামাজিক ব্যক্তিত্ব এবং বহুমাত্রিক প্রতিভার অধিকারী, স্বপ্ন দেখছেন ত্রিশালের উন্নয়ন করার

17 September, 2021 5 years ago ত্রিশাল বার্তা প্রতিবেদক 6878

ত্রিশালবাসী চায় ইকবাল উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক হোক

03 October, 2021 5 years ago ত্রিশাল বার্তা প্রতিবেদক 6767

ত্রিশাল ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী জাকিরের ব্যাপক নির্বাচনী গণসংযোগ

03 October, 2021 5 years ago ত্রিশাল বার্তা প্রতিবেদক 6137

ব্রাহ্মণবাড়িয়ায় ৭০ বছর পর মা-ছেলের দেখা

25 September, 2021 5 years ago ত্রিশাল বার্তা ডেস্ক 5821

প্রধানমন্ত্রী ১২ সেপ্টেম্বর ৫টি বিদ্যুতকেন্দ্র উদ্বোধন করবেন

10 September, 2021 5 years ago ত্রিশাল বার্তা ডেস্ক 5585

পোস্টকে ঘিরে তুলকালাম, এলাকা ছাড়া মেয়র সুমন

16 September, 2023 3 years ago ময়মনসিংহ প্রতিনিধি 5485

সরকারের উন্নয়ন মানুষের মধ্যে তুলে ধরতে জিল্লুর রহমান আকন্দের গণসংযোগ

26 August, 2021 5 years ago শামীম আজাদ আনোয়ার 5096

নভেম্বরে এসএসসি, ডিসেম্বরের শেষে এইচএসসি পরীক্ষা : শিক্ষামন্ত্রী ডা. দিপু মনি

25 September, 2021 5 years ago ত্রিশাল বার্তা ডেস্ক 4978

মোক্ষপুরের হাফিজুল ইসলাম তালুকদার ইন্তেকাল করেছেন

23 September, 2021 5 years ago ত্রিশাল বার্তা প্রতিবেদক 4934

‘মানুষ মানুষের জন্য’ একথা আবারও প্রমাণ করলেন ত্রিশালের সমাজকর্মী মিনহা‌জ

03 October, 2021 5 years ago ত্রিশাল বার্তা প্রতিবেদক 4625

এসএসসি-এইচএসসির চূড়ান্ত সময়সূচি প্রকাশ

27 September, 2021 5 years ago ত্রিশাল বার্তা ডেস্ক 4537

ত্রিশালের নতুন ইউএনও'র সাথে ত্রিশাল প্রেসক্লাবের সাংবাদিকদের মতবিনিময়

28 September, 2021 5 years ago ত্রিশাল বার্তা প্রতিবেদক 4384

ত্রিশাল বার্তা আর্কাইভ

আমাদেরকে সাবস্ক্রাইব করুন

ভিডিও গ্যালারি

Designed & Developed by A.H.M. Shamim Reza