ময়মনসিংহে ওভারটেক করতে গিয়ে প্রাণ গেল সিএনজির ৭ যাত্রীর
16 February, 2024 2 years ago ত্রিশাল বার্তা প্রতিবেদক 3410
সংরক্ষিত নারী আসনের এমপি হওয়ার দৌড়ে এগিয়ে বীর মুক্তিযোদ্ধার সন্তান মীর সালমা
ত্রিশাল বার্তা প্রতিবেদক 31 January ,2024 2 years ago 4122
দ্বাদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের এমপি পদে ময়মনসিংহ আসন থেকে মনোয়ন চান মযমনসিংহ জেলা পরিষদের সংরক্ষিত আসন-৪ (নান্দাইল, ঈশ্বরগঞ্জ ও ত্রিশাল উপজেলা) এর নির্বাচিত সদস্য, ত্রিশাল উপজেলা আওয়ামী লীগের মহিলা বিষয়ক সম্পাদক, বীর মুক্তিযোদ্ধার সন্তান মীর সালমা। অন্য নারী নেত্রীদের মতো তিনিও দৌড়ঝাঁপ শুরু করেছেন। আওয়ামী লীগের এ নেত্রী আশা করছেন, তার রাজনৈতিক, পারিবারিক ও সামাজিক কার্যক্রম মূল্যায়ন করে মাননীয় প্রধানমন্ত্রী এবার তাকে মনোনীত করবেন।
মীর সালমার পিতা বীর মুক্তিযোদ্ধা প্রয়াত মীর হায়দার আলী ময়মনসিংহ জেলার ত্রিশাল উপজেলা আওয়ামী লীগের অন্যতম প্রতিষ্ঠাতা ও ১নং ধানীখোলা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও আমৃত্যু সভাপতি ছিলেন। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শের অনুসারী হিসেবে তার পিতা ১৯৬৬ সালের ৬ দফা আন্দোলন, ৬৯ সালের গণঅভ্যুত্থান ও ৭০ সালের নির্বাচন সহ ১৯৭১ সালের মহান মুক্তিযোদ্ধা একজন দক্ষ সংগঠক হিসেবে ও ১১নং সেক্টরের রণাঙ্গনের মুক্তিযোদ্ধা হিসেবে সাহসী ও বীরত্বপুর্ন ভুমিকা রেখেছিলেন।
মীর সালমার মা ফজিলা হায়দার মহান মুক্তিযোদ্ধের পৃষ্ঠপোষক হিসেবে মুক্তিযোদ্ধাদের নিয়মিত খাদ্য সহায়তা ও আশ্রয় প্রদান করতেন। তার পিতা মুক্তিযুদ্ধে যোগদান করায় ও তার মাতা মুক্তিযোদ্ধাদের বিভিন্ন সহযোগিতা করার কারণে পাক হানাদার বাহিনী বারবার তাদের বাড়ীতে হামলা, ভাংচুর ও লুটপাট করে তাদেরকে অর্থনৈতিক ভাবে ক্ষতিগ্রস্ত করেছিল।
মীর সালমার এক ভাই মীর শিব্বির আওয়ামী লীগের রাজনীতির সাথে জড়িত। তার আরেক ভাই ইউনিয়ন যুবলীগের সাবেক সভাপতি, মীর সারোয়ার বর্তমানে ধানীখোলা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করছেন।
মীর সালমা ১৯৯৬ সাল থেকে অদ্যবধি আওয়ামী লীগের দলীয় প্রতিটি কর্মসুচিতে সক্রিয়ভাবে অংশগ্রহন করেছেন ও প্রতিটি জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগ মনোনিত প্রার্থীদের নৌকা প্রতীকের পক্ষে সক্রিয় ভাবে প্রচার-প্রচারনায় অংশগ্রহণ করেছেন। মীর সালমা বিগত সময়ে ময়মনসিংহ সিটি কর্পোরেশন ও জেলার বিভিন্ন ইউনিয়ন পরিষদ, পৌরসভা ও উপজেলা পরিষদের নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থীদের নৌকার পক্ষে সক্রিয়ভাবে অংশগ্রহণ করে সভা সমাবেশে বক্তব্য প্রদানসহ গণসংযোগ, প্রচার-প্রচারণয় কাজ করেছেন।
নারী নেত্রী মীর সালমা দ্বাদশ জাতীয় সংসদ সহ সকল জাতীয় সংসদ নির্বাচন ও অন্যান্য স্থানীয় নির্বাচনে নৌকার পক্ষে কাজ করেছেন সক্রিয় ভাবে। তিনি ময়মনসিংহ জেলার ত্রিশাল উপজেলা আওয়ামী লীগের মহিলা বিষয়ক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন।
এ ছাড়াও তিনি রাজনৈতিক, রাষ্ট্রীয় ও সামাজিক কার্যক্রমে যে সকল দায়িত্ব পালন করেছেন, তা হলো : ১. সদস্য : সমন্বয় পরিষদ, সমাজসেবা অধিদপ্তর, ময়মনসিংহ, ২. যুগ্ম সাধারন সম্পাদক : বাংলাদেশ মুক্তিযোদ্ধা কল্যাণ ও পুনর্বাসন সোসাইটি, ৩. মহিলা বিষয়ক সম্পাদক : আওয়ামী সাংস্কৃতিক জোট, ময়মনসিংহ জেলা শাখা, ৪. সদস্য : বঙ্গবন্ধু শিশু একাডেমী, ময়মনসিংহ জেলা শাখা, ৫. সদস্য : বাংলাদেশ আওয়ামী লীগ, পোলিং এজেন্ট প্রশিক্ষণ উপ কমিটি, ৬. সাবেক সদস্য : ত্রিশাল উপজেলা আওয়ামী লীগ সম্মেলন প্রস্তুতি কমিটি, ৭. সদস্য : ত্রিশাল উপজেলা আইন শৃঙ্খলা কমিটি, ৮. সভানেত্রী : ময়মনসিংহ অপরাজিতা মহিলা কল্যাণ সংস্থা (মহিলা অধিদপ্তর থেকে রেজিষ্টেশনপ্রাপ্ত), ৯. সদস্য : দি চেম্বার অব কমার্স এন্ড ইন্ড্রাষ্ট্রিজ ময়মনসিংহ, ১০. সদস্য : উমেন এন্ড ই-কমার্স (উই) ময়মনসিংহ, ১১. মানবাধিকার বিষয়ক সম্পাদক : জেলা নারী নির্যাতন প্রতিরোধ কমিটি, ময়মনসিংহ, ১২. সদস্য : জাতীয় ক্ষুদ্র ও কুটির শিল্প সমিতি, ১৩. সদস্য : মানবাধিকার জোট, ময়মনসিংহ, ১৪. সহ সভাপতি : নারী কল্যাণ ফাউন্ডেশন, ময়মনসিংহ, ১৫. সদস্য : লায়ন্স ক্লাব অফ ময়মনসিংহ, ১৬. সদস্য : জনউদ্যোগ, ময়মনসিংহ।
মীর সালমা আন্তর্জাতিক সংস্থা ডেমোক্রেসি ইন্টারন্যাশনালের ‘নারীর জয়ে সবার জয়’ কর্মসুচিতে আওয়ামী লীগের প্রশিক্ষিত নারী প্রতিনিধি হিসেবে সক্রিয় রয়েছেন ও মাস্টার ট্রেইনার হিসেবে আওয়ামী লীগের প্রশিক্ষণ কর্মসুচি পরিচালনা করেন।
মীর সালমা গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মহিলা বিষয়ক অধিদপ্তর কর্তৃক ২০২৪ সালে ময়মনসিংহ বিভাগীয় পর্যায়ে শ্রেষ্ঠ জয়িতা নির্বাচিত হয়েছেন। তিনি সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে সমাজের অসহায় হতদরিদ্র তথা পিছিয়ে পড়া জনগোষ্ঠির জীবন মান উন্নয়নে বিভিন্ন সময় ভূমিকা রেখেছেন। তিনি ইভটিজিং, মাদক ও বাল্যবিবাহ রোধে প্রচারণা এবং বৈশ্বিক মহামারী করোনাকালিন সময়ে মানবতার কল্যানে অসহায়-হতদরিদ্র ও সাময়িক কর্মহীন মানুষদেরকে খাদ্যসামগ্রী উপহার প্রদানসহ নগদ অর্থ প্রদান করেছেন যার স্বীকৃতিস্বরূপ ময়মনসিংহ জেলা প্রশাসন হতে সম্মাননাসহ বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও স্বেচ্ছাসেবী সংগঠন থেকে সম্মাননা পেয়েছেন।
মীর সালমা বলেন, সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালী জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শের উত্তরাধিকার হিসেবে ও আওয়ামী লীগ পৃষ্ঠপোষক পরিবার এবং একজন বীর মুক্তিযোদ্ধার সন্তান হিসেবে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্নের সোনার বাংলার সফল বাস্তবায়ন তথা জাতির পিতার রক্তের উত্তরাধিকার মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার ভিশন ও মিশন বাস্তবায়নের লক্ষে নারীর সামাজিক, অর্থনৈতিক ও রাজনৈতিক ক্ষমতায়ন প্রতিষ্ঠা ও স্মার্ট বাংলাদেশ গড়ার একজন কর্মী হিসেবে কাজ করে যেতে চাই।
FOLLOW US ON FACEBOOK
অনুসন্ধান করুন
আমাদের সাথে যোগাযোগ
সর্বশেষ সংবাদ
ময়মনসিংহে ওভারটেক করতে গিয়ে প্রাণ গেল সিএনজির ৭ যাত্রীর
16 February, 2024 2 years ago ত্রিশাল বার্তা প্রতিবেদক 3410
সংরক্ষিত নারী আসনের এমপি হওয়ার দৌড়ে এগিয়ে মুক্তিযোদ্ধার সন্তান মীর সালমা
31 January, 2024 2 years ago ত্রিশাল বার্তা প্রতিবেদক 3782
সংরক্ষিত নারী আসনের এমপি হওয়ার দৌড়ে এগিয়ে বীর মুক্তিযোদ্ধার সন্তান মীর সালমা
31 January, 2024 2 years ago ত্রিশাল বার্তা প্রতিবেদক 4122
ত্রিশালসহ দেশের ৯ পৌরসভার ভোটগ্রহণ ৯ মার্চ
21 January, 2024 2 years ago ত্রিশাল বার্তা ডেস্ক 3371
সারাজীবন দুর্নীতির বিরুদ্ধে ছিলাম : স্বাস্থ্যমন্ত্রী
19 January, 2024 2 years ago ত্রিশাল বার্তা ডেস্ক 3287
সুখী সমাজ গড়াই হবে অঙ্গীকার : পরিকল্পনামন্ত্রী
19 January, 2024 2 years ago ত্রিশাল বার্তা প্রতিবেদক 824
ফরজ কাম ছাড়া থানায় যাবেন না : ব্যারিস্টার সুমন
19 January, 2024 2 years ago ত্রিশাল বার্তা ডেস্ক 785
আমি অন্যায় করব না, কাউকে করতেও দেব না
18 January, 2024 2 years ago ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি 847
ত্রিশাল ইউনিয়ন পরিষদে স্বল্পমূল্যে টিসিবির পণ্য বিতরণ
17 January, 2024 2 years ago হানিফ আকন্দ 947
ময়মনসিংহ-৩: স্থগিত কেন্দ্রের ভোটে পপি জয়ী
13 January, 2024 2 years ago ত্রিশাল বার্তা প্রতিবেদক 1042
স্কুল শিক্ষক থেকে ভূমিমন্ত্রী
13 January, 2024 2 years ago ত্রিশাল বার্তা ডেস্ক 788
মন্ত্রিসভার মুরুব্বি সালাম, তরুণ নওফেল
13 January, 2024 2 years ago ত্রিশাল বার্তা ডেস্ক 1104
সড়কে প্রাণ গেল পুলিশ সদস্যের
13 January, 2024 2 years ago ত্রিশাল বার্তা প্রতিবেদক 899
জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে ত্রিশালে জাতীয় পার্টির মতবিনিময় সভা
18 November, 2023 2 years ago ত্রিশাল বার্তা প্রতিবেদক 1086
পোস্টকে ঘিরে তুলকালাম, এলাকা ছাড়া মেয়র সুমন
16 September, 2023 2 years ago ময়মনসিংহ প্রতিনিধি 5471
ভালুকায় সামাজিক অবক্ষয় রোধে আলোচনা সভা
16 September, 2023 2 years ago আনোয়ার হোসেন, ভালুকা প্রতিনিধি 932
বান্দরবন, কক্সবাজার, চট্টগ্রাম যাচ্ছেন জাতীয় সম্মেলন প্রস্তুতি কমিটির সদস্য নাফিজ মাহবুব
26 May, 2023 3 years ago ত্রিশাল বার্তা প্রতিবেদক 1072
চায়ের স্টলের আড্ডা বিভিন্ন অপরাধ জন্ম দেয় : ত্রিশাল থানার ওসি
13 May, 2023 3 years ago কামরুজ্জামান মিনহাজ : (ত্রিশাল বার্তা) 1139
বিধবা কৃষাণীর ধান কেটে বাড়িতে পৌঁছে দিল ত্রিশাল উপজেলা ছাত্রলীগ সভাপতি মেহেদী ও সা.সম্পাদক সোহান
28 April, 2023 3 years ago ত্রিশাল বার্তা প্রতিবেদক 3643
বিধবা কৃষাণীর ধান কেটে বাড়িতে পৌঁছে দিল ত্রিশাল উপজেলা ছাত্রলীগ সভাপতি মেহেদী ও সা. সম্পাদক সোহান
28 April, 2023 3 years ago ত্রিশাল বার্তা প্রতিবেদক 1144
জনপ্রিয় সংবাদ
ত্রিশালে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৫ তম জম্মদিন উপলক্ষ্যে আলোচনা সভা
28 September, 2021 4 years ago ত্রিশাল বার্তা প্রতিবেদক 89105
আসপাডা পরিবেশ উন্নয়ন ফাউন্ডেশনের বিরুদ্ধে সড়ক দখলের অভিযোগ
09 January, 2023 3 years ago এস.এম হুমায়ুন কবীর : 54274
ভালুকায় শত কোটি টাকা মূল্যের বনের জমি উদ্ধার : গুড়িয়ে দেয়া হয়েছে দেয়াল
05 October, 2021 4 years ago মো. নজরুল ইসলাম, ময়মনসিংহ 45204
মানুষের সেবা করার মন মানসিকতা নিয়েই ত্রিশালে কাজ করছেন মিনহাজ
25 September, 2021 4 years ago ত্রিশাল বার্তা প্রতিবেদক 10335
ত্রিশাল নামের উৎপত্তি
15 September, 2021 4 years ago রাশেদ আনাম 8830
ত্রিশালে আওয়ামী রাজনীতির প্রাণপুরুষ রুহুল আমীন মাদানী এমপি
17 September, 2021 4 years ago ত্রিশাল বার্তা প্রতিবেদক 8385
ত্রিশালে ইকবালের নেতৃত্বে ফুলেল শুভেচ্ছায় সিক্ত হলেন ডাঃ দীপু মনিসহ কেন্দ্রীয় নেতৃবৃন্দ
24 September, 2021 4 years ago ত্রিশাল বার্তা প্রতিবেদক 7205
ত্রিশাল হাসপাতালে ৪টি অক্সিজেন সিলিন্ডার দিলেন জননেতা ইকবাল
28 August, 2021 4 years ago ত্রিশাল বার্তা প্রতিবেদক 7088
মোঃ মিনহাজ সামাজিক ব্যক্তিত্ব এবং বহুমাত্রিক প্রতিভার অধিকারী, স্বপ্ন দেখছেন ত্রিশালের উন্নয়ন করার
17 September, 2021 4 years ago ত্রিশাল বার্তা প্রতিবেদক 6867
ত্রিশালবাসী চায় ইকবাল উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক হোক
03 October, 2021 4 years ago ত্রিশাল বার্তা প্রতিবেদক 6755
ত্রিশাল ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী জাকিরের ব্যাপক নির্বাচনী গণসংযোগ
03 October, 2021 4 years ago ত্রিশাল বার্তা প্রতিবেদক 6123
ব্রাহ্মণবাড়িয়ায় ৭০ বছর পর মা-ছেলের দেখা
25 September, 2021 4 years ago ত্রিশাল বার্তা ডেস্ক 5809
প্রধানমন্ত্রী ১২ সেপ্টেম্বর ৫টি বিদ্যুতকেন্দ্র উদ্বোধন করবেন
10 September, 2021 4 years ago ত্রিশাল বার্তা ডেস্ক 5573
পোস্টকে ঘিরে তুলকালাম, এলাকা ছাড়া মেয়র সুমন
16 September, 2023 2 years ago ময়মনসিংহ প্রতিনিধি 5471
সরকারের উন্নয়ন মানুষের মধ্যে তুলে ধরতে জিল্লুর রহমান আকন্দের গণসংযোগ
26 August, 2021 4 years ago শামীম আজাদ আনোয়ার 5084
নভেম্বরে এসএসসি, ডিসেম্বরের শেষে এইচএসসি পরীক্ষা : শিক্ষামন্ত্রী ডা. দিপু মনি
25 September, 2021 4 years ago ত্রিশাল বার্তা ডেস্ক 4966
মোক্ষপুরের হাফিজুল ইসলাম তালুকদার ইন্তেকাল করেছেন
23 September, 2021 4 years ago ত্রিশাল বার্তা প্রতিবেদক 4924
‘মানুষ মানুষের জন্য’ একথা আবারও প্রমাণ করলেন ত্রিশালের সমাজকর্মী মিনহাজ
03 October, 2021 4 years ago ত্রিশাল বার্তা প্রতিবেদক 4614
এসএসসি-এইচএসসির চূড়ান্ত সময়সূচি প্রকাশ
27 September, 2021 4 years ago ত্রিশাল বার্তা ডেস্ক 4525
ত্রিশালের নতুন ইউএনও'র সাথে ত্রিশাল প্রেসক্লাবের সাংবাদিকদের মতবিনিময়
28 September, 2021 4 years ago ত্রিশাল বার্তা প্রতিবেদক 4372
ত্রিশাল বার্তা আর্কাইভ
আমাদেরকে সাবস্ক্রাইব করুন
ভিডিও গ্যালারি