ময়মনসিংহে ওভারটেক করতে গিয়ে প্রাণ গেল সিএনজির ৭ যাত্রীর
16 February, 2024 2 years ago ত্রিশাল বার্তা প্রতিবেদক 3420
স্ত্রীর পরামর্শে স্বামী হলেন লাখপতি
আমিনুল হক বুলবুল, নান্দাইল (ময়মনসিংহ) 05 November ,2022 3 years ago 405
ময়মনসিংহের নান্দাইল উপজেলার বীরবেতাগৈর ইউনিয়নের বীরকামট খালী গ্রামের হতদরিদ্র জামাল উদ্দিনের (৪৩) অভাব ছিল নিত্য সঙ্গী। অভাবের তাড়নায় ছেড়েছিলেন বাড়ি। এরপর বেশ কয়েক বছর তিনি দেশের বিভিন্ন এলাকায় কাজ করেছেন। কষ্টের সামান্য পুঁজি নিয়ে বাড়ি ফিরে আসেন তিনি। এরপর আর তাকে পিছনে ফিরে তাকাতে হয়নি। এখন আর তার সংসারে নেই কোনো অভাব। তার হাতে ধরা দিয়েছে আয়ের লাখ টাকার চাবি।
জামাল মাত্র ৫ হাজার টাকা পুঁজি নিয়ে সিমেন্টের খালি বস্তা থেকে বানানো ব্যাগের ব্যবসা করে এখন স্বাবলম্বী। স্ত্রী রোকেয়া বেগম ব্যাগ তৈরিতে সহায়তা করেন তাকে। পরে এসব ব্যাগ বাজারে বিক্রি করেন। সেই ৫ হাজার টাকার ব্যবসা থেকে এখন তিনি মাসে আয় করেন ৩০ থেকে ৩২ হাজার টাকা। আর বছরে তার আয় প্রায় ৪ লাখ টাকা।
জানা যায়, স্ত্রী রোকেয়ার পরামর্শে ২০০৭ সালে ৫ হাজার টাকা পুঁজি নিয়ে ব্যাগ তৈরির ব্যবসা শুরু করেন জামাল উদ্দিন। দিনে দিনে তার তৈরি ব্যাগের চাহিদা বাড়তে থাকে। ফলে দ্রুত প্রসার লাভ করে ব্যাগ ব্যবসার। শুরুর দিকে তিনি স্থানীয়ভাবে সিমেন্টের খালি বস্তা সংগ্রহ করতেন। কিন্তু তাতে ব্যাগ সরবরাহে দোকানিদের (ব্যবসায়ীদের) চাহিদা মেটানো সম্ভব হতোনা। এ অবস্থায় তিনি গাজীপুরের টঙ্গি থেকে সিমেন্টের বস্তা কিনে পিকআপভ্যানে করে আনতে শুরু করেন। একটি পিকআপে তিন হাজার সিমেন্টের খালি বস্তা আনা যায়। যার মূল্য ৪৫ হাজার টাকা।
সরেজমিন জামালের বাড়িতে গিয়ে দেখা যায়, তিনি স্ত্রীকে নিয়ে ব্যাগ বানাতে ব্যস্ত সময় পার করছেন। নিজে সিমেন্টের কাগজ দিয়ে মেশিনে ব্যাগ সেলাই করছেন। তার স্ত্রী রোকেয়া ব্যাগ তৈরি করতে বস্তা প্রস্তুত করে দিচ্ছেন।
জামাল জানান, বাড়িতে সিমেন্টের কাগজগুলো ভালোভাবে পরিষ্কার করতে হয়। বস্তার সেলাই খুলতে হয়। প্রতিটি বস্তা কাঁচি দিয়ে কেটে দুই ভাগ করা হয়। তারপর স্বামী-স্ত্রী দুইজনই ব্যাগ সেলাইয়ের কাজ করেন। প্রতিটি বস্তা থেকে দুটি ব্যাগ তৈরি হয়। আর আট হাজার সিমেন্টের বস্তা থেকে ১৬ হাজার ব্যাগ তৈরি করা যায়। প্রতিদিন তারা ২০০ ব্যাগ তৈরি করতে পারেন। প্রতি পিস ব্যাগ (ছোট) পাইকারি বিক্রি হয় ৪ টাকায়। আর বড় ব্যাগ বিক্রি হয় ৬ টাকায়। সাধারণত পাইকারিভাবেই তিনি ব্যাগ বিক্রি করেন।
সকল খরচ বাদে এখন তার মাসিক আয় ৩০ হাজার টাকার অধিক। ব্যাগের চাহিদা অনুযায়ী প্রতি মাসে দুই থেকে তিনবার সিমেন্টের বস্তা কিনে আনতে হয় তাকে। সপ্তাহে তিনদিন তিনি নিজেই সাইকেলে করে বিভিন্ন দোকান থেকে ব্যাগ সরবরাহ করেন। স্থানীয় বাজারের চাহিদা মিটিয়ে তিনি গফরগাঁও, ত্রিশাল ও হোসেনপুরসহ অন্যান্য জায়গায় ব্যাগ সরবরাহ করেন।
জামালের স্ত্রী বলেন, আমার স্বামী কঠোর পরিশ্রমী। ব্যাগ তৈরির কাজে আমি তাকে সার্বিক সহযোগীতা করছি। আমার স্বামীর স্বপ্ন পূরণে এ কাজকে অনেক দুর এগিয়ে নিয়ে যেতে চাই।
বর্তমানে ব্যাগ বিক্রির টাকায় জামাল তার পরিবারের ছয় সদস্যের ভরণপোষণ করছেন। এ ব্যবসায় অর্জিত অর্থ দিয়ে কিনেছেন ২০ শতাংশ জমি। বন্ধক (গিরবী) নিয়েছেন আরও ৩০ শতাংশ জমি। কিনেছেন একটি গাভী। এখান থেকে প্রতি মাসে ৩ হাজার ৬০০ টাকার দুধ বিক্রি করেন তিনি। পাশাপাশি কিনে আনা সিমেন্টের খালি বস্তা পরিষ্কার করে এর ভিতরের যে অবশিষ্ট কাগজ থাকে সেই কাগজে তাদের এক মাসের রান্নার জ্বালানি হয়ে যায়।
জামাল মৃদু হাসিতে বলেন, ব্যাগ তৈরির এ পেশায় এসে কেটেছে আমার আর্থিক দৈন্যতা, সংসারে দেখা দিয়েছে সচ্ছলতা। এক সময় আমার ভিটে বাড়ি কিছুই ছিলনা। ভাইয়ের বাড়িতে থাকতে হতো। আজ আমার সব হয়েছে। এখন আমার কোনো চাওয়া-পাওয়া নেই। শুধু আমার সন্তানদের শিক্ষিত করতে পারলে নিজেকে ভাগ্যবান বলে মনে করবো।
স্থানীয় ইউপি সদস্য মো. ইলিয়াস কাঞ্চন বলেন, জামাল কঠোর পরিশ্রম করে দারিদ্রতা দূরীকরণ করতে পেরেছে। এটি আমাদের জন্য অনুকরণীয়।
নান্দাইল উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ আবুল মনসুর বলেন, জামাল নিজের ইচ্ছা, ধৈর্য্য ও কঠোর পরিশ্রমের মাধ্যমে সফলতা পেয়েছেন। তার কাজ দেখে অন্যরাও অনুপ্রাণিত হবেন বলে আমি মনে করি।
FOLLOW US ON FACEBOOK
অনুসন্ধান করুন
আমাদের সাথে যোগাযোগ
সর্বশেষ সংবাদ
ময়মনসিংহে ওভারটেক করতে গিয়ে প্রাণ গেল সিএনজির ৭ যাত্রীর
16 February, 2024 2 years ago ত্রিশাল বার্তা প্রতিবেদক 3420
সংরক্ষিত নারী আসনের এমপি হওয়ার দৌড়ে এগিয়ে মুক্তিযোদ্ধার সন্তান মীর সালমা
31 January, 2024 2 years ago ত্রিশাল বার্তা প্রতিবেদক 3799
সংরক্ষিত নারী আসনের এমপি হওয়ার দৌড়ে এগিয়ে বীর মুক্তিযোদ্ধার সন্তান মীর সালমা
31 January, 2024 2 years ago ত্রিশাল বার্তা প্রতিবেদক 4134
ত্রিশালসহ দেশের ৯ পৌরসভার ভোটগ্রহণ ৯ মার্চ
21 January, 2024 2 years ago ত্রিশাল বার্তা ডেস্ক 3388
সারাজীবন দুর্নীতির বিরুদ্ধে ছিলাম : স্বাস্থ্যমন্ত্রী
19 January, 2024 2 years ago ত্রিশাল বার্তা ডেস্ক 3304
সুখী সমাজ গড়াই হবে অঙ্গীকার : পরিকল্পনামন্ত্রী
19 January, 2024 2 years ago ত্রিশাল বার্তা প্রতিবেদক 838
ফরজ কাম ছাড়া থানায় যাবেন না : ব্যারিস্টার সুমন
19 January, 2024 2 years ago ত্রিশাল বার্তা ডেস্ক 800
আমি অন্যায় করব না, কাউকে করতেও দেব না
18 January, 2024 2 years ago ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি 855
ত্রিশাল ইউনিয়ন পরিষদে স্বল্পমূল্যে টিসিবির পণ্য বিতরণ
17 January, 2024 2 years ago হানিফ আকন্দ 963
ময়মনসিংহ-৩: স্থগিত কেন্দ্রের ভোটে পপি জয়ী
13 January, 2024 2 years ago ত্রিশাল বার্তা প্রতিবেদক 1058
স্কুল শিক্ষক থেকে ভূমিমন্ত্রী
13 January, 2024 2 years ago ত্রিশাল বার্তা ডেস্ক 799
মন্ত্রিসভার মুরুব্বি সালাম, তরুণ নওফেল
13 January, 2024 2 years ago ত্রিশাল বার্তা ডেস্ক 1121
সড়কে প্রাণ গেল পুলিশ সদস্যের
13 January, 2024 2 years ago ত্রিশাল বার্তা প্রতিবেদক 917
জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে ত্রিশালে জাতীয় পার্টির মতবিনিময় সভা
18 November, 2023 2 years ago ত্রিশাল বার্তা প্রতিবেদক 1102
পোস্টকে ঘিরে তুলকালাম, এলাকা ছাড়া মেয়র সুমন
16 September, 2023 3 years ago ময়মনসিংহ প্রতিনিধি 5486
ভালুকায় সামাজিক অবক্ষয় রোধে আলোচনা সভা
16 September, 2023 3 years ago আনোয়ার হোসেন, ভালুকা প্রতিনিধি 944
বান্দরবন, কক্সবাজার, চট্টগ্রাম যাচ্ছেন জাতীয় সম্মেলন প্রস্তুতি কমিটির সদস্য নাফিজ মাহবুব
26 May, 2023 3 years ago ত্রিশাল বার্তা প্রতিবেদক 1087
চায়ের স্টলের আড্ডা বিভিন্ন অপরাধ জন্ম দেয় : ত্রিশাল থানার ওসি
13 May, 2023 3 years ago কামরুজ্জামান মিনহাজ : (ত্রিশাল বার্তা) 1156
বিধবা কৃষাণীর ধান কেটে বাড়িতে পৌঁছে দিল ত্রিশাল উপজেলা ছাত্রলীগ সভাপতি মেহেদী ও সা.সম্পাদক সোহান
28 April, 2023 3 years ago ত্রিশাল বার্তা প্রতিবেদক 3660
বিধবা কৃষাণীর ধান কেটে বাড়িতে পৌঁছে দিল ত্রিশাল উপজেলা ছাত্রলীগ সভাপতি মেহেদী ও সা. সম্পাদক সোহান
28 April, 2023 3 years ago ত্রিশাল বার্তা প্রতিবেদক 1159
জনপ্রিয় সংবাদ
ত্রিশালে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৫ তম জম্মদিন উপলক্ষ্যে আলোচনা সভা
28 September, 2021 5 years ago ত্রিশাল বার্তা প্রতিবেদক 89118
আসপাডা পরিবেশ উন্নয়ন ফাউন্ডেশনের বিরুদ্ধে সড়ক দখলের অভিযোগ
09 January, 2023 3 years ago এস.এম হুমায়ুন কবীর : 54287
ভালুকায় শত কোটি টাকা মূল্যের বনের জমি উদ্ধার : গুড়িয়ে দেয়া হয়েছে দেয়াল
05 October, 2021 5 years ago মো. নজরুল ইসলাম, ময়মনসিংহ 45216
মানুষের সেবা করার মন মানসিকতা নিয়েই ত্রিশালে কাজ করছেন মিনহাজ
25 September, 2021 5 years ago ত্রিশাল বার্তা প্রতিবেদক 10348
ত্রিশাল নামের উৎপত্তি
15 September, 2021 5 years ago রাশেদ আনাম 8843
ত্রিশালে আওয়ামী রাজনীতির প্রাণপুরুষ রুহুল আমীন মাদানী এমপি
17 September, 2021 5 years ago ত্রিশাল বার্তা প্রতিবেদক 8398
ত্রিশালে ইকবালের নেতৃত্বে ফুলেল শুভেচ্ছায় সিক্ত হলেন ডাঃ দীপু মনিসহ কেন্দ্রীয় নেতৃবৃন্দ
24 September, 2021 5 years ago ত্রিশাল বার্তা প্রতিবেদক 7218
ত্রিশাল হাসপাতালে ৪টি অক্সিজেন সিলিন্ডার দিলেন জননেতা ইকবাল
28 August, 2021 5 years ago ত্রিশাল বার্তা প্রতিবেদক 7102
মোঃ মিনহাজ সামাজিক ব্যক্তিত্ব এবং বহুমাত্রিক প্রতিভার অধিকারী, স্বপ্ন দেখছেন ত্রিশালের উন্নয়ন করার
17 September, 2021 5 years ago ত্রিশাল বার্তা প্রতিবেদক 6879
ত্রিশালবাসী চায় ইকবাল উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক হোক
03 October, 2021 5 years ago ত্রিশাল বার্তা প্রতিবেদক 6768
ত্রিশাল ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী জাকিরের ব্যাপক নির্বাচনী গণসংযোগ
03 October, 2021 5 years ago ত্রিশাল বার্তা প্রতিবেদক 6138
ব্রাহ্মণবাড়িয়ায় ৭০ বছর পর মা-ছেলের দেখা
25 September, 2021 5 years ago ত্রিশাল বার্তা ডেস্ক 5822
প্রধানমন্ত্রী ১২ সেপ্টেম্বর ৫টি বিদ্যুতকেন্দ্র উদ্বোধন করবেন
10 September, 2021 5 years ago ত্রিশাল বার্তা ডেস্ক 5586
পোস্টকে ঘিরে তুলকালাম, এলাকা ছাড়া মেয়র সুমন
16 September, 2023 3 years ago ময়মনসিংহ প্রতিনিধি 5486
সরকারের উন্নয়ন মানুষের মধ্যে তুলে ধরতে জিল্লুর রহমান আকন্দের গণসংযোগ
26 August, 2021 5 years ago শামীম আজাদ আনোয়ার 5097
নভেম্বরে এসএসসি, ডিসেম্বরের শেষে এইচএসসি পরীক্ষা : শিক্ষামন্ত্রী ডা. দিপু মনি
25 September, 2021 5 years ago ত্রিশাল বার্তা ডেস্ক 4979
মোক্ষপুরের হাফিজুল ইসলাম তালুকদার ইন্তেকাল করেছেন
23 September, 2021 5 years ago ত্রিশাল বার্তা প্রতিবেদক 4935
‘মানুষ মানুষের জন্য’ একথা আবারও প্রমাণ করলেন ত্রিশালের সমাজকর্মী মিনহাজ
03 October, 2021 5 years ago ত্রিশাল বার্তা প্রতিবেদক 4626
এসএসসি-এইচএসসির চূড়ান্ত সময়সূচি প্রকাশ
27 September, 2021 5 years ago ত্রিশাল বার্তা ডেস্ক 4538
ত্রিশালের নতুন ইউএনও'র সাথে ত্রিশাল প্রেসক্লাবের সাংবাদিকদের মতবিনিময়
28 September, 2021 5 years ago ত্রিশাল বার্তা প্রতিবেদক 4385
ত্রিশাল বার্তা আর্কাইভ
আমাদেরকে সাবস্ক্রাইব করুন
ভিডিও গ্যালারি