ময়মনসিংহে ওভারটেক করতে গিয়ে প্রাণ গেল সিএনজির ৭ যাত্রীর
16 February, 2024 2 years ago ত্রিশাল বার্তা প্রতিবেদক 3420
কাঠ পুড়িয়েই বানানো হচ্ছে ইট, প্রশাসনের হস্তক্ষেপ জরুরী
ত্রিশাল বার্তা ডেস্ক 31 January ,2023 3 years ago 389
ময়মনসিংহ জেলায় ইটভাটার সংখ্যা ২৫৫টি। এর মধ্যে অবৈধ ২১২টি। আইন অমান্য করে যত্রতত্র গড়ে উঠেছে এসব ইটভাটা। এতে ক্ষতিগ্রস্ত হচ্ছে পরিবেশের ভারসাম্য। উর্বর মাটি ভাটাগুলোতে ব্যবহার হওয়ায় কৃষিজমির শ্রেণি পরিবর্তন হয়ে যাচ্ছে। পরিবেশ অধিদপ্তর মাঝেমধ্যে অভিযান চালালেও বন্ধ হচ্ছে না এসব অবৈধ ভাটার কার্যক্রম।
পরিবেশ অধিদপ্তরের তথ্যমতে, জেলার ২৫৫টি ইটভাটার মধ্যে পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র রয়েছে মাত্র ৪৩টির। বাকি ২১২টি চলছে অবৈধভাবে। এর মধ্যে ময়মনসিংহ সদরে অনুমোদন আছে তিনটির, অনুমোদন নেই ৩৩টি ভাটার। ত্রিশালে অনুমোদন আছে ১৩টির, অনুমোদন নেই ৩৮টির। ভালুকায় অনুমোদন আছে ৭টির, অনুমোদন নেই ২০টির। গফরগাঁও উপজেলায় অনুমোদন আছে ১টির, অনুমোদন নেই ১৭টির। ফুলবাড়িয়া উপজেলায় অবৈধ ইটভাট ১৫টি। মুক্তাগাছায় অনুমোদন আছে ৩টির, অনুমোদন নেই ১৯টির। হালুয়াঘাটে অনুমোদন আছে ৮টির, অনুমোদন নেই ১০টির। ধোবাউড়ায় অবৈধ ভাটা ৩টি। ফুলপুরে অনুমোদন আছে ৪টির, অনুমোদন নেই ১৬টির। তারাকান্দায় অনুমোদন আছে ১টির, অনুমোদন নেই ৬টির। গৌরীপুরে অবৈধ ইটভাটা ১২টি। ঈশ্বরগঞ্জে অবৈধ ইটভাটা ৫টি। নান্দাইলে বৈধ ভাটা ৩টি, অবৈধ ১৮টি। পরিবেশ অধিদপ্তর থেকে পাওয়া পরিসংখ্যানের চেয়েও বাস্তবে অবৈধ ইটভাটা বেশি বলে বিভিন্ন এলাকা ঘুরে জানা গেছে।
ইটভাটা প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন-২০১৩ অনুযায়ী, আবাসিক, সংরক্ষিত বা বাণিজ্যিক এলাকা, সিটি করপোরেশন, পৌরসভা, উপজেলা সদর, সরকারি বা ব্যক্তি মালিকানাধীন বন, অভয়ারণ্য, বাগান বা জলাভূমি, কৃষিজমি, প্রতিবেশগত সংকটাপন্ন এলাকায় ইটভাটা স্থাপন করা নিষিদ্ধ।
খোঁজ নিয়ে জানা গেছে, ইটভাটাগুলো স্থাপন ও পরিচালনায় কোনো ধরনের বিধিমালা মানা হয় না। যত্রতত্র স্থাপন করা ভাটায় কাঁচামাল হিসেবে ব্যবহার হয় কৃষিজমির উপরিভাগের মাটি। কৃষিজমির শ্রেণি পরিবর্তন হয়ে পুকুর, ডোবা হয়ে যাচ্ছে। এতে হুমকির মুখে ফসলি জমি। কোনো ধরনের জ্বালানি কাঠ ব্যবহার না করার শর্ত থাকলেও দেদার পুড়ছে বনের কাঠ।
নিয়ম না মেনে গড়ে ওঠা ইটভাটার বিরুদ্ধে মাঝেমধ্যে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে পরিবেশ অধিদপ্তর। ২০২২ সালের জানুয়ারি থেকে এপ্রিল পর্যন্ত ৪৪টি ইটভাটার বিরুদ্ধে ব্যবস্থা নেয় পরিবেশ অধিদপ্তর। একই বছরের ১ নভেম্বর থেকে চলতি বছরের ৯ জানুয়ারি পর্যন্ত পরিবেশ অধিদপ্তর গৌরীপুর, ফুলবাড়িয়া, গফরগাঁও, মুক্তাগাছা ও ত্রিশাল উপজেলার ১৭টি ইটভাটায় অভিযান চালানো হয়। এতে জরিমানা করা হয় ৪২ লাখ টাকা এবং বেশ কয়েকটি ভাটা গুঁড়িয়ে দেয়া হয়।
ফুলবাড়িয়া উপজেলায় গত বছরের ১০ নভেম্বর পরিবেশ অধিদপ্তর ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ৪টি ইটভাটায়। ৫ লাখ টাকা জরিমানার পাশাপাশি গুঁড়িয়ে দেয়া হয় ভাটাগুলো। জাঙ্গালিয়া আলিমনগর এলাকায় মেসার্স সেলিম ব্রিকসটি পরিচালিত হচ্ছে অন্তত ১৫ বছর ধরে। এর মালিক মো. বদিউজ্জামান বলেন, শুরুর দিকে ছাড়পত্র থাকলেও পরে পরিবেশ অধিদপ্তর তা বাতিল করে। চাহিদামতো কাগজপত্র দিয়েও ছাড়পত্র মিলছে না।
বিষয়টি নিয়ে কথা হয় পরিবেশ রক্ষা ও উন্নয়ন আন্দোলনের সাধারণ সম্পাদক শিব্বির আহমেদ লিটনের সঙ্গে। তিনি বলেন, ইটভাটার ধোঁয়ার কারণে পরিবেশ দূষণে গর্ভের শিশুও ক্ষতিগ্রস্ত হয়। বৃক্ষ ও ফসলের ক্ষতি করে।
পরিবেশ অধিদপ্তরের উপ পরিচালক মিহির লাল সরদারের ভাষ্য, ইটভাটাগুলো নীতিমালার আলোকে স্থাপন না হওয়ায় আবেদন করলেও ছাড়পত্র দেওয়া যায় না।
জেলা প্রশাসক মোস্তাফিজার রহমান জানান, আইন অনুযায়ী যেন ইটভাটাগুলো চলে মন্ত্রণালয়ের এমন নির্দেশনা রয়েছে। লাইসেন্স না থাকলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। (সুত্র : দৈনিক সমকাল)
FOLLOW US ON FACEBOOK
অনুসন্ধান করুন
আমাদের সাথে যোগাযোগ
সর্বশেষ সংবাদ
ময়মনসিংহে ওভারটেক করতে গিয়ে প্রাণ গেল সিএনজির ৭ যাত্রীর
16 February, 2024 2 years ago ত্রিশাল বার্তা প্রতিবেদক 3420
সংরক্ষিত নারী আসনের এমপি হওয়ার দৌড়ে এগিয়ে মুক্তিযোদ্ধার সন্তান মীর সালমা
31 January, 2024 2 years ago ত্রিশাল বার্তা প্রতিবেদক 3799
সংরক্ষিত নারী আসনের এমপি হওয়ার দৌড়ে এগিয়ে বীর মুক্তিযোদ্ধার সন্তান মীর সালমা
31 January, 2024 2 years ago ত্রিশাল বার্তা প্রতিবেদক 4134
ত্রিশালসহ দেশের ৯ পৌরসভার ভোটগ্রহণ ৯ মার্চ
21 January, 2024 2 years ago ত্রিশাল বার্তা ডেস্ক 3388
সারাজীবন দুর্নীতির বিরুদ্ধে ছিলাম : স্বাস্থ্যমন্ত্রী
19 January, 2024 2 years ago ত্রিশাল বার্তা ডেস্ক 3304
সুখী সমাজ গড়াই হবে অঙ্গীকার : পরিকল্পনামন্ত্রী
19 January, 2024 2 years ago ত্রিশাল বার্তা প্রতিবেদক 838
ফরজ কাম ছাড়া থানায় যাবেন না : ব্যারিস্টার সুমন
19 January, 2024 2 years ago ত্রিশাল বার্তা ডেস্ক 800
আমি অন্যায় করব না, কাউকে করতেও দেব না
18 January, 2024 2 years ago ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি 855
ত্রিশাল ইউনিয়ন পরিষদে স্বল্পমূল্যে টিসিবির পণ্য বিতরণ
17 January, 2024 2 years ago হানিফ আকন্দ 963
ময়মনসিংহ-৩: স্থগিত কেন্দ্রের ভোটে পপি জয়ী
13 January, 2024 2 years ago ত্রিশাল বার্তা প্রতিবেদক 1058
স্কুল শিক্ষক থেকে ভূমিমন্ত্রী
13 January, 2024 2 years ago ত্রিশাল বার্তা ডেস্ক 799
মন্ত্রিসভার মুরুব্বি সালাম, তরুণ নওফেল
13 January, 2024 2 years ago ত্রিশাল বার্তা ডেস্ক 1121
সড়কে প্রাণ গেল পুলিশ সদস্যের
13 January, 2024 2 years ago ত্রিশাল বার্তা প্রতিবেদক 917
জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে ত্রিশালে জাতীয় পার্টির মতবিনিময় সভা
18 November, 2023 2 years ago ত্রিশাল বার্তা প্রতিবেদক 1102
পোস্টকে ঘিরে তুলকালাম, এলাকা ছাড়া মেয়র সুমন
16 September, 2023 3 years ago ময়মনসিংহ প্রতিনিধি 5486
ভালুকায় সামাজিক অবক্ষয় রোধে আলোচনা সভা
16 September, 2023 3 years ago আনোয়ার হোসেন, ভালুকা প্রতিনিধি 944
বান্দরবন, কক্সবাজার, চট্টগ্রাম যাচ্ছেন জাতীয় সম্মেলন প্রস্তুতি কমিটির সদস্য নাফিজ মাহবুব
26 May, 2023 3 years ago ত্রিশাল বার্তা প্রতিবেদক 1087
চায়ের স্টলের আড্ডা বিভিন্ন অপরাধ জন্ম দেয় : ত্রিশাল থানার ওসি
13 May, 2023 3 years ago কামরুজ্জামান মিনহাজ : (ত্রিশাল বার্তা) 1156
বিধবা কৃষাণীর ধান কেটে বাড়িতে পৌঁছে দিল ত্রিশাল উপজেলা ছাত্রলীগ সভাপতি মেহেদী ও সা.সম্পাদক সোহান
28 April, 2023 3 years ago ত্রিশাল বার্তা প্রতিবেদক 3660
বিধবা কৃষাণীর ধান কেটে বাড়িতে পৌঁছে দিল ত্রিশাল উপজেলা ছাত্রলীগ সভাপতি মেহেদী ও সা. সম্পাদক সোহান
28 April, 2023 3 years ago ত্রিশাল বার্তা প্রতিবেদক 1160
জনপ্রিয় সংবাদ
ত্রিশালে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৫ তম জম্মদিন উপলক্ষ্যে আলোচনা সভা
28 September, 2021 5 years ago ত্রিশাল বার্তা প্রতিবেদক 89118
আসপাডা পরিবেশ উন্নয়ন ফাউন্ডেশনের বিরুদ্ধে সড়ক দখলের অভিযোগ
09 January, 2023 3 years ago এস.এম হুমায়ুন কবীর : 54287
ভালুকায় শত কোটি টাকা মূল্যের বনের জমি উদ্ধার : গুড়িয়ে দেয়া হয়েছে দেয়াল
05 October, 2021 5 years ago মো. নজরুল ইসলাম, ময়মনসিংহ 45216
মানুষের সেবা করার মন মানসিকতা নিয়েই ত্রিশালে কাজ করছেন মিনহাজ
25 September, 2021 5 years ago ত্রিশাল বার্তা প্রতিবেদক 10348
ত্রিশাল নামের উৎপত্তি
15 September, 2021 5 years ago রাশেদ আনাম 8843
ত্রিশালে আওয়ামী রাজনীতির প্রাণপুরুষ রুহুল আমীন মাদানী এমপি
17 September, 2021 5 years ago ত্রিশাল বার্তা প্রতিবেদক 8398
ত্রিশালে ইকবালের নেতৃত্বে ফুলেল শুভেচ্ছায় সিক্ত হলেন ডাঃ দীপু মনিসহ কেন্দ্রীয় নেতৃবৃন্দ
24 September, 2021 5 years ago ত্রিশাল বার্তা প্রতিবেদক 7218
ত্রিশাল হাসপাতালে ৪টি অক্সিজেন সিলিন্ডার দিলেন জননেতা ইকবাল
28 August, 2021 5 years ago ত্রিশাল বার্তা প্রতিবেদক 7102
মোঃ মিনহাজ সামাজিক ব্যক্তিত্ব এবং বহুমাত্রিক প্রতিভার অধিকারী, স্বপ্ন দেখছেন ত্রিশালের উন্নয়ন করার
17 September, 2021 5 years ago ত্রিশাল বার্তা প্রতিবেদক 6879
ত্রিশালবাসী চায় ইকবাল উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক হোক
03 October, 2021 5 years ago ত্রিশাল বার্তা প্রতিবেদক 6768
ত্রিশাল ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী জাকিরের ব্যাপক নির্বাচনী গণসংযোগ
03 October, 2021 5 years ago ত্রিশাল বার্তা প্রতিবেদক 6138
ব্রাহ্মণবাড়িয়ায় ৭০ বছর পর মা-ছেলের দেখা
25 September, 2021 5 years ago ত্রিশাল বার্তা ডেস্ক 5822
প্রধানমন্ত্রী ১২ সেপ্টেম্বর ৫টি বিদ্যুতকেন্দ্র উদ্বোধন করবেন
10 September, 2021 5 years ago ত্রিশাল বার্তা ডেস্ক 5586
পোস্টকে ঘিরে তুলকালাম, এলাকা ছাড়া মেয়র সুমন
16 September, 2023 3 years ago ময়মনসিংহ প্রতিনিধি 5486
সরকারের উন্নয়ন মানুষের মধ্যে তুলে ধরতে জিল্লুর রহমান আকন্দের গণসংযোগ
26 August, 2021 5 years ago শামীম আজাদ আনোয়ার 5097
নভেম্বরে এসএসসি, ডিসেম্বরের শেষে এইচএসসি পরীক্ষা : শিক্ষামন্ত্রী ডা. দিপু মনি
25 September, 2021 5 years ago ত্রিশাল বার্তা ডেস্ক 4979
মোক্ষপুরের হাফিজুল ইসলাম তালুকদার ইন্তেকাল করেছেন
23 September, 2021 5 years ago ত্রিশাল বার্তা প্রতিবেদক 4935
‘মানুষ মানুষের জন্য’ একথা আবারও প্রমাণ করলেন ত্রিশালের সমাজকর্মী মিনহাজ
03 October, 2021 5 years ago ত্রিশাল বার্তা প্রতিবেদক 4626
এসএসসি-এইচএসসির চূড়ান্ত সময়সূচি প্রকাশ
27 September, 2021 5 years ago ত্রিশাল বার্তা ডেস্ক 4538
ত্রিশালের নতুন ইউএনও'র সাথে ত্রিশাল প্রেসক্লাবের সাংবাদিকদের মতবিনিময়
28 September, 2021 5 years ago ত্রিশাল বার্তা প্রতিবেদক 4385
ত্রিশাল বার্তা আর্কাইভ
আমাদেরকে সাবস্ক্রাইব করুন
ভিডিও গ্যালারি