1630.jpg

পিলার ছাড়াই দৃষ্টিনন্দন সেতু তৈরি হচ্ছে ময়মনসিংহে

ত্রিশাল বার্তা ডেস্ক 28 February ,2023 3 years ago 1017

ময়মনসিংহের ব্রহ্মপুত্র নদে নির্মাণ করা হবে দৃষ্টিনন্দন দেশের প্রথম আর্চ স্টিল সেতু। নদীর ওপর কোনো পিলার ছাড়াই শুধু দুই পাড়ের দুটি পিলারের ওপর তৈরি হবে সেতুটি। এতে নদীর পানিপ্রবাহে যেমন সৃষ্টি হবে না কোনো বাধা তেমনই নির্মাণ খরচ হবে তুলনামূলক কম।

সেতু নির্মাণকারী প্রতিষ্ঠান সড়ক ও জনপথ বিভাগ জানায়, ৩ হাজার ২৬৩ কোটি টাকা ব্যয়ের প্রকল্পটির কাজ চলতি বছরের মাঝামাঝিতে শুরু হবে। এটি যানজট নিরসনের পাশাপাশি ময়মনসিংহ ও আশপাশের জেলার অর্থনৈতিক উন্নয়নে ইতিবাচক ভূমিকা রাখবে বলে আশাবাদী সংশ্লিষ্টরা।

ব্রহ্মপুত্র নদের ওপর একমাত্র সড়ক সেতু পার হয়ে জামালপুর, শেরপুর ও নেত্রকোনা যেতে যানজট নিরসনে ২০১৮ সালে নতুন সেতুর ভিত্তি প্রস্তর স্থাপন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দীর্ঘ ৫ বছর পর অবশেষে ব্রহ্মপুত্রের বুকে নির্মিত হতে যাচ্ছে দৃষ্টিনন্দন পরিবেশবান্ধব এ আর্চ স্টিলসেতু। সেতু বাস্তবায়নকারী প্রতিষ্ঠান সড়ক ও জনপথ বিভাগ এ জন্য চূড়ান্ত করে নকশা। অ্যানিমেটেড ভিডিওতে ফুটিয়ে তোলা হয়েছে ময়মনসিংহবাসীর স্বপ্নের সেতু।

ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের বাইপাস মোড় থেকেই শুরু হবে মূল সেতুর সংযোগ সড়ক, যা হবে সেতুর অপর প্রান্ত চায়না মোড় পর্যন্ত ৬ দশমিক দুই শূন্য কিলোমিটার দীর্ঘ। সংযোগ সড়ক মূল সেতুর সঙ্গে মিলিত হওয়ার আগেই পড়বে ২৫০ মিটার রেলওয়ে ওভারপাস। এর পরই সংযোগ সড়ক মিলবে ৩২০ মিটার দীর্ঘ মূল আর্চ স্টিল সেতুর সঙ্গে। সেতুতে ২০২ মিটার র‌্যাম্পসহ ভারী যান চলাচলের জন্য ৪ লেন এবং মোটরসাইকেল ও হালকা যান চলাচলের জন্য ২ লেনসহ মোট ৬টি লেন থাকবে।

ময়মনসিংহ সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী পরিচালক কেবিএম সাদ্দাম হোসেন জানান, আর্চ স্টিল সেতুতে লম্বা স্প্যান ব্যবহার করায় নদীর মাঝে কোনো পিলার ব্যবহার করা হয় না। কেবল ২ পাশেই পিলার ব্যবহার করায় নিচ দিয়ে নৌযান চলাচলে কোন বাধা সৃষ্টি হয় না, এমনকি সেতু থাকে নিরাপদ ও টেকসই। ৩ হাজার ২শ ৬৩ কোটি টাকা ব্যয় ধরা হয়েছে সেতু নির্মাণে।

ঢাকার হাতিরঝিল ও পূর্বাচলে আর্চ পদ্ধতিতে একাধিক কংক্রিটের সেতু নির্মিত হলেও আর্চ স্টিল সেতু হিসেবে দেশে এটি প্রথম সেতু। ব্রহ্মপুত্রের বুকে সেতুটি নির্মিত হলে ময়মনসিংহ ও আশপাশের জেলার যানজট শতকরা ৮০ ভাগ কমে যাবে বলে মনে করেন ময়মনসিংহ সদর ট্রাফিক ইন্সপেক্টর সৈয়দ মাহবুবুর রহমান।

এ ছাড়া সীমান্ত জেলাগুলোতে পণ্যপরিবহনে অর্থনৈতিক দিক থেকেও সেতুটিকে গুরুত্বপূর্ণ হিসেবে দেখছেন ময়মনসিংহ চেম্বার অব কমার্সের সিনিয়র সহ সভাপতি শংকর সাহা। দরপত্র মূল্যায়ন ও ভূমি অধিগ্রহণ প্রক্রিয়া একেবারে শেষ পর্যায়ে থাকায় কয়েক মাসের মধ্যেই সেতুর কাজ দৃশ্যমান হবে যা ২০২৫ সালের সেপ্টেম্বরে শেষ হবে বলে আশা সড়ক ও জনপথ বিভাগের। (সুত্র:সময়টিভি)

Share This

FOLLOW US ON FACEBOOK

অনুসন্ধান করুন

আমাদের সাথে যোগাযোগ

সর্বশেষ সংবাদ

ময়মনসিংহে ওভারটেক করতে গিয়ে প্রাণ গেল সিএনজির ৭ যাত্রীর

16 February, 2024 2 years ago ত্রিশাল বার্তা প্রতিবেদক 3419

সংরক্ষিত নারী আসনের এমপি হওয়ার দৌড়ে এগিয়ে মুক্তিযোদ্ধার সন্তান মীর সালমা

31 January, 2024 2 years ago ত্রিশাল বার্তা প্রতিবেদক 3799

সংরক্ষিত নারী আসনের এমপি হওয়ার দৌড়ে এগিয়ে বীর মুক্তিযোদ্ধার সন্তান মীর সালমা

31 January, 2024 2 years ago ত্রিশাল বার্তা প্রতিবেদক 4134

ত্রিশালসহ দেশের ৯ পৌরসভার ভোটগ্রহণ ৯ মার্চ

21 January, 2024 2 years ago ত্রিশাল বার্তা ডেস্ক 3388

সারাজীবন দুর্নীতির বিরুদ্ধে ছিলাম : স্বাস্থ্যমন্ত্রী

19 January, 2024 2 years ago ত্রিশাল বার্তা ডেস্ক 3304

সুখী সমাজ গড়াই হবে অঙ্গীকার : পরিকল্পনামন্ত্রী

19 January, 2024 2 years ago ত্রিশাল বার্তা প্রতিবেদক 838

ফরজ কাম ছাড়া থানায় যাবেন না : ব্যারিস্টার সুমন

19 January, 2024 2 years ago ত্রিশাল বার্তা ডেস্ক 800

আমি অন্যায় করব না, কাউকে করতেও দেব না

18 January, 2024 2 years ago ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি 855

ত্রিশাল ইউনিয়ন পরিষদে স্বল্পমূল্যে টিসিবির পণ্য বিতরণ

17 January, 2024 2 years ago হানিফ আকন্দ 963

ময়মনসিংহ-৩: স্থগিত কেন্দ্রের ভোটে পপি জয়ী

13 January, 2024 2 years ago ত্রিশাল বার্তা প্রতিবেদক 1058

স্কুল শিক্ষক থেকে ভূমিমন্ত্রী

13 January, 2024 2 years ago ত্রিশাল বার্তা ডেস্ক 798

মন্ত্রিসভার মুরুব্বি সালাম, তরুণ নওফেল

13 January, 2024 2 years ago ত্রিশাল বার্তা ডেস্ক 1121

সড়কে প্রাণ গেল পুলিশ সদস্যের

13 January, 2024 2 years ago ত্রিশাল বার্তা প্রতিবেদক 916

জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে ত্রিশালে জাতীয় পার্টির মতবিনিময় সভা

18 November, 2023 2 years ago ত্রিশাল বার্তা প্রতিবেদক 1102

পোস্টকে ঘিরে তুলকালাম, এলাকা ছাড়া মেয়র সুমন

16 September, 2023 3 years ago ময়মনসিংহ প্রতিনিধি 5486

ভালুকায় সামাজিক অবক্ষয় রোধে আলোচনা সভা 

16 September, 2023 3 years ago আনোয়ার হোসেন, ভালুকা প্রতিনিধি 943

বান্দরবন, কক্সবাজার, চট্টগ্রাম যাচ্ছেন জাতীয় সম্মেলন প্রস্তুতি কমিটির সদস্য নাফিজ মাহবুব

26 May, 2023 3 years ago ত্রিশাল বার্তা প্রতিবেদক 1086

চায়ের স্টলের আড্ডা বিভিন্ন অপরাধ জন্ম দেয় : ত্রিশাল থানার ওসি

13 May, 2023 3 years ago কামরুজ্জামান মিনহাজ : (ত্রিশাল বার্তা) 1155

বিধবা কৃষাণীর ধান কেটে বাড়িতে পৌঁছে দিল ত্রিশাল উপজেলা ছাত্রলীগ সভাপতি মেহেদী ও সা.সম্পাদক সোহান

28 April, 2023 3 years ago ত্রিশাল বার্তা প্রতিবেদক 3660

বিধবা কৃষাণীর ধান কেটে বাড়িতে পৌঁছে দিল ত্রিশাল উপজেলা ছাত্রলীগ সভাপতি মেহেদী ও সা. সম্পাদক সোহান

28 April, 2023 3 years ago ত্রিশাল বার্তা প্রতিবেদক 1159

জনপ্রিয় সংবাদ

ত্রিশালে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৫ তম জম্মদিন উপলক্ষ্যে আলোচনা সভা

28 September, 2021 5 years ago ত্রিশাল বার্তা প্রতিবেদক 89118

আসপাডা পরিবেশ উন্নয়ন ফাউন্ডেশনের বিরুদ্ধে সড়ক দখলের অভিযোগ

09 January, 2023 3 years ago এস.এম হুমায়ুন কবীর : 54286

ভালুকায় শত কোটি টাকা মূল্যের বনের জমি উদ্ধার : গুড়িয়ে দেয়া হয়েছে দেয়াল

05 October, 2021 5 years ago মো. নজরুল ইসলাম, ময়মনসিংহ 45216

মানুষের সেবা করার মন মানসিকতা নিয়েই ত্রিশালে কাজ করছেন মিনহাজ

25 September, 2021 5 years ago ত্রিশাল বার্তা প্রতিবেদক 10348

ত্রিশাল নামের উৎপত্তি

15 September, 2021 5 years ago রাশেদ আনাম 8843

ত্রিশালে আওয়ামী রাজনীতির প্রাণপুরুষ রুহুল আমীন মাদানী এমপি

17 September, 2021 5 years ago ত্রিশাল বার্তা প্রতিবেদক 8398

ত্রিশালে ইকবালের নেতৃত্বে ফুলেল শুভেচ্ছায় সিক্ত হলেন ডাঃ দীপু মনিসহ কেন্দ্রীয় নেতৃবৃন্দ

24 September, 2021 5 years ago ত্রিশাল বার্তা প্রতিবেদক 7218

ত্রিশাল হাসপাতালে ৪টি অক্সিজেন সিলিন্ডার দিলেন জননেতা ইকবাল

28 August, 2021 5 years ago ত্রিশাল বার্তা প্রতিবেদক 7102

মোঃ মিনহাজ সামাজিক ব্যক্তিত্ব এবং বহুমাত্রিক প্রতিভার অধিকারী, স্বপ্ন দেখছেন ত্রিশালের উন্নয়ন করার

17 September, 2021 5 years ago ত্রিশাল বার্তা প্রতিবেদক 6879

ত্রিশালবাসী চায় ইকবাল উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক হোক

03 October, 2021 5 years ago ত্রিশাল বার্তা প্রতিবেদক 6768

ত্রিশাল ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী জাকিরের ব্যাপক নির্বাচনী গণসংযোগ

03 October, 2021 5 years ago ত্রিশাল বার্তা প্রতিবেদক 6137

ব্রাহ্মণবাড়িয়ায় ৭০ বছর পর মা-ছেলের দেখা

25 September, 2021 5 years ago ত্রিশাল বার্তা ডেস্ক 5822

প্রধানমন্ত্রী ১২ সেপ্টেম্বর ৫টি বিদ্যুতকেন্দ্র উদ্বোধন করবেন

10 September, 2021 5 years ago ত্রিশাল বার্তা ডেস্ক 5586

পোস্টকে ঘিরে তুলকালাম, এলাকা ছাড়া মেয়র সুমন

16 September, 2023 3 years ago ময়মনসিংহ প্রতিনিধি 5486

সরকারের উন্নয়ন মানুষের মধ্যে তুলে ধরতে জিল্লুর রহমান আকন্দের গণসংযোগ

26 August, 2021 5 years ago শামীম আজাদ আনোয়ার 5097

নভেম্বরে এসএসসি, ডিসেম্বরের শেষে এইচএসসি পরীক্ষা : শিক্ষামন্ত্রী ডা. দিপু মনি

25 September, 2021 5 years ago ত্রিশাল বার্তা ডেস্ক 4979

মোক্ষপুরের হাফিজুল ইসলাম তালুকদার ইন্তেকাল করেছেন

23 September, 2021 5 years ago ত্রিশাল বার্তা প্রতিবেদক 4935

‘মানুষ মানুষের জন্য’ একথা আবারও প্রমাণ করলেন ত্রিশালের সমাজকর্মী মিনহা‌জ

03 October, 2021 5 years ago ত্রিশাল বার্তা প্রতিবেদক 4626

এসএসসি-এইচএসসির চূড়ান্ত সময়সূচি প্রকাশ

27 September, 2021 5 years ago ত্রিশাল বার্তা ডেস্ক 4538

ত্রিশালের নতুন ইউএনও'র সাথে ত্রিশাল প্রেসক্লাবের সাংবাদিকদের মতবিনিময়

28 September, 2021 5 years ago ত্রিশাল বার্তা প্রতিবেদক 4385

ত্রিশাল বার্তা আর্কাইভ

আমাদেরকে সাবস্ক্রাইব করুন

ভিডিও গ্যালারি

Designed & Developed by A.H.M. Shamim Reza