1633.jpg

বঙ্গবন্ধু ও জননেত্রীর আদর্শ বাস্তবায়নে ব্যস্ত লিসা কালাম

শামীম আজাদ আনোয়ার : 03 March ,2023 3 years ago 562

শামীম আজাদ আনোয়ার :

লিসা কালাম। একজন নামকরা সঙ্গীত শিল্পী, একজন সুমধুর কন্ঠের যাদুকর, একজন অন্যতম ক্লীন ইমেজের রাজনৈতিক ব্যক্তিত্ব, একজন মুক্তিযোদ্ধার সন্তান সব মিলিয়ে একজন আদর্শ ও পরিপূর্ণ মানুষ।

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তার সুযোগ্য উত্তরসুরী মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার আদর্শ বাস্তবায়নে বিভিন্ন সময়ে বিভিন্ন রাজনৈতিক ও সাংগঠনিক কার্যক্রমে অংশগ্রহণ করা ছাড়াও লিসা কালাম সেই বাল্যকাল ১৯৯২ সাল থেকেই সঙ্গীতের মাধ্যমে নিজেকে আত্মনিয়োগ করে আজ সফলতার উচ্চ শিখরে আরোহন করেছেন।

১৯৯২ সালে তিনি সর্বপ্রথম একুশে ফেব্রুয়ারি উপলক্ষে রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউস্থ বাংলাদেশ আওয়ামী লীগ আয়োজিত অনুষ্ঠানে সঙ্গীত পরিবেশন করে উপস্থিত জাতীয় নেতৃবৃন্দকে তাক লাগিয়ে দেন। উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জননেত্রী শেখ হাসিনা ও জাতীয় সব নেতৃবৃন্দ। ঐ অনুষ্ঠানে জননেত্রী শেখ হাসিনা বঙ্গবন্ধুর উপর তার পরিবেশন করা গান শুনে মুগ্ধ হয়ে তাকে কাছে নিয়ে অনেক উৎসাহ দেন ও পুরস্কৃত করেন। সেই থেকে জননেত্রীর উৎসাহে তার যাত্রা শুরু করে তার ধারাবাহিকতায় বঙ্গবন্ধুর আদর্শের সঙ্গীত পরিবেশন ও মর্যাদা অক্ষুন্ন রেখে চলেছেন। এ সময়ের মধ্যে তার একক কন্ঠে অদ্যবধি বঙ্গবন্ধুর উপর অনেকগুলো গানের ক্যাসেট ও সিডি-ভিডিও প্রকাশ করে তার গানের মাধ্যমে নতুন প্রজন্মকে বঙ্গবন্ধুর আদর্শ মুক্তিযুদ্ধের ইতিহাস জানাতে চেষ্টা করেছেন।

লিসা কালামের উল্লেখযোগ্য ও অন্যতম এ্যালবামগুলো হলো:

১. এ লাশ ঢাকা আসবেই (১৯৯১)

২. বঙ্গবন্ধুর সাড়ে তিন বছর (১৯৯৫)

৩. নৌকা (১৯৯৬)

৪. জয় আসবে (২০০৬)

৫. নৌকাই শক্তি (২০০৮)

৬. MUJIB 100 SONGS (২০২২)

এ ছাড়াও দেশের বিভিন্ন স্থানে বাংলাদেশ আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনগুলো আয়োজিত বড় বড় বিভিন্ন অনুষ্ঠানে সঙ্গীতের মাধ্যমে তিনি তার কর্তব্য ও দায়িত্ব পালন করেছেন। যার ফলশ্রুতিতে খালেদা জিয়ার সরকার তাকে একাধারে পাঁচ বছর বাংলাদেশ টেলিভিশনে গান গাইতে নিষেধ করে দেয়, আবার ২০০১ সালে বিএনপি জামাত জোট সরকার ক্ষমতায় এসে পুণরায় বাংলাদেশ টেলিভিশনে তার গান গাওয়া নিষিদ্ধ করে দেন। তিনি সরকারি তালিকাভূক্ত একজন নিয়মিত কণ্ঠশিল্পী। বিএনপি-জামাত জোট সরকার তাকে বাংলাদেশ টেলিভিশনে সুদীর্ঘ ১২ বছর গান গাওয়া নিষেধ করে তার অধিকার খর্ব করেছে। যার ফলে তিনি সব দিক দিয়েই ক্ষতিগ্রস্থ হয়েছেন এবং তার পরিবারের প্রতি নানা রকম অত্যাচার নির্যাতন করেছে।

লিসা কালামের বাবা একজন বীর মুক্তিযোদ্ধা আবুল কালাম বিএনপি-জামাত জোট সরকারের অত্যাচারে দীর্ঘ দুই বছর দেশের বাইরে আত্মগোপনে ছিলেন। তাদের ব্যবসা-বাণিজ্য বন্ধ করে দেয়া হয়েছিল। তবুও তাকে বঙ্গবন্ধু ও জননেত্রীর আদর্শ থেকে বিচ্যুত করতে পারেনি।

বিশেষ ভাবে উল্লেখ্য যে লিসা কালামই সর্বপ্রথম ১৯৯২ সালে শিশু বয়সে বাংলাদেশ সফররত এ্যামনেষ্টি ইন্টারন্যাশনালের চেয়ারম্যান প্রফেসর মিঃ রস ড্যানিয়েলের নিকট বঙ্গবন্ধু হত্যার সুষ্ঠ বিচারের দাবি করে একটি স্মারকলিপি প্রদান করেন। যা ঐ সময়ের দেশের শীর্ষ স্থানীয়  বিভিন্ন পত্রিকায় প্রকাশিত হয়েছিল। এছাড়াও বিশ্ব শান্তি পরিষদের চেয়ারম্যান, ভারত, রাশিয়া, বৃটেন, জার্মান রাষ্ট্রদূতের মাধ্যমে বঙ্গবন্ধু হত্যার বিচারের দাবীতে বিশ্ব জনমত গঠনের উদ্দেশে স্মারকলিপি প্রদান করেছেন।

তিনি বর্তমানেও সঙ্গীতের মাধ্যমে মুক্তিযুদ্ধ এবং বঙ্গবন্ধু ও জননেত্রীর আদর্শ বাস্তবায়নের লক্ষ্যে জননেত্রী শেখ হাসিনার নির্দেশিত পথে নিজেকে আত্মনিয়োগ করেছেন। বিগত সময়ে তিনি বাংলাদেশ আওয়ামী যুবলীগ কেন্দ্রীয় কমিটির অন্যতম সদস্য হিসেবে গুরুত্বপূর্ণ ভ‚মিকা পালন করেছিলেন। বঙ্গবন্ধুকে নিয়ে সঙ্গীত পরিবেশন করায় তিনি সঙ্গীতে বঙ্গবন্ধু পুরস্কার পেয়েছেন। লিসা কালাম বহুবার বঙ্গবন্ধুর মাজার জিয়ারত করেছেন, তার মধ্যে ১৯৯২ সালে সর্বপ্রথম জননেত্রী শেখ হাসিনার সাথে টুঙ্গীপাড়ায় বঙ্গবন্ধুর মাজার জিয়ারত করেছেন। ১/১১ এর পূর্বে অনেকবার তিনি ঢাকার রাজপথের বিভিন্ন মিছিলে অত্যাচারের শিকার হয়েছেন এবং ঐ সময়ে আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনসমুহের বিভিন্ন মঞ্চে দেশাত্মবোধক প্রতিবাদী ও জ্বালাময়ী সঙ্গীত পরিবেশন করে স্বৈরশাসকদের বিরুদ্ধে আন্দোলনকে বেগবান করেছেন।

লিসা কালাম বঙ্গবন্ধু ও জননেত্রী শেখ হাসিনার উপর গানের যে ক্যাসেট ও ভিসিডিগুলো প্রকাশ করেছেন সেগুলো উদ্বোধন করেছেন জাতির জনক, বঙ্গবন্ধুকন্যা মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা। তিনি বর্তমানে বাংলাদেশ আওয়ামী লীগ কেন্দ্রীয় উপ কমিটির সদস্য হিসেবে দায়িত্ব পালন করছেন।

এক প্রশ্নের উত্তরে আওয়ামী লীগ নেত্রী ও বিখ্যাত সঙ্গীত শিল্পী লিসা কালাম বলেন, আমি জননেত্রী শেখ হাসিনা ও জাতীয় নেতৃবৃন্দের উপস্থিতিতে বিভিন্ন বড় বড় অনুষ্ঠানে সঙ্গীত পরিবেশন করেছি যা সবাই অবগত আছেন। আমি পারিবারিকভাবেই বঙ্গবন্ধুর আদর্শের একজন সৈনিক। আমার দাদা আওয়ামী লীগের রাজনীতি করতেন। আমার বাবা জেলা ছাত্রলীগের তুখোর ছাত্রনেতা ছিলেন। তিনি ১৯৬৪ সাল থেকে ছাত্রলীগের রাজনীতির সাথে জড়িত ছিলেন। যার কারনে ময়মনসিংহ জেলার ত্রিশাল উপজেলার কানিহারীতে সর্বপ্রথম পাকিস্তান সেনাবাহিনী আমাদের বাড়ীঘর লুটপাট করে ও পুড়িয়ে দেয়। আমার বাবা মুক্তিযোদ্ধে যাওয়ার কারণে আমাদের সহায়-সম্পত্তি রাজাকাররা দখলে করে নিয়েছিল। দেশ স্বাধীনতার পরে আমার বাবা বীর মুক্তিযোদ্ধা মোঃ আবুল কালাম জেলা ছাত্রলীগ ও যুবলীগের নেতৃত্ব দেন। তিনি ময়মনসিংহ জেলা আওয়ামী যুবলীগের সংগঠনিক ও সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছেন দীর্ঘ পাঁচ বছর। স্বাধীনতার পর ১৯৭৪ সালে সিরাজ সিকদার বাহিনী আবার আমাদের বাড়ি লুটপাট, ভাংচুর, মারধর, নির্যাতন করে ও অবশেষে বাড়ী ঘর পুড়িয়ে দেয়। জাতির জনক বঙ্গবন্ধু আমার বাবাকে খুব আদর স্নেহ করতেন। যার ফলে আমাদের পরিবার এবং এলাকার মানুষকে চরমপন্থীদের হাত থেকে রক্ষা করার জন্য আমাদের বাড়ীতে পুলিশ ও রক্ষীবাহিনীর ক্যাম্প স্থাপন করা হয়েছিল। যার জন্য পারিবারিকভাবে আমরা সবাই বঙ্গবন্ধুর কাছে ঋণী ও কৃতজ্ঞ।

Share This

FOLLOW US ON FACEBOOK

অনুসন্ধান করুন

আমাদের সাথে যোগাযোগ

সর্বশেষ সংবাদ

ময়মনসিংহে ওভারটেক করতে গিয়ে প্রাণ গেল সিএনজির ৭ যাত্রীর

16 February, 2024 2 years ago ত্রিশাল বার্তা প্রতিবেদক 3410

সংরক্ষিত নারী আসনের এমপি হওয়ার দৌড়ে এগিয়ে মুক্তিযোদ্ধার সন্তান মীর সালমা

31 January, 2024 2 years ago ত্রিশাল বার্তা প্রতিবেদক 3782

সংরক্ষিত নারী আসনের এমপি হওয়ার দৌড়ে এগিয়ে বীর মুক্তিযোদ্ধার সন্তান মীর সালমা

31 January, 2024 2 years ago ত্রিশাল বার্তা প্রতিবেদক 4123

ত্রিশালসহ দেশের ৯ পৌরসভার ভোটগ্রহণ ৯ মার্চ

21 January, 2024 2 years ago ত্রিশাল বার্তা ডেস্ক 3371

সারাজীবন দুর্নীতির বিরুদ্ধে ছিলাম : স্বাস্থ্যমন্ত্রী

19 January, 2024 2 years ago ত্রিশাল বার্তা ডেস্ক 3288

সুখী সমাজ গড়াই হবে অঙ্গীকার : পরিকল্পনামন্ত্রী

19 January, 2024 2 years ago ত্রিশাল বার্তা প্রতিবেদক 824

ফরজ কাম ছাড়া থানায় যাবেন না : ব্যারিস্টার সুমন

19 January, 2024 2 years ago ত্রিশাল বার্তা ডেস্ক 785

আমি অন্যায় করব না, কাউকে করতেও দেব না

18 January, 2024 2 years ago ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি 847

ত্রিশাল ইউনিয়ন পরিষদে স্বল্পমূল্যে টিসিবির পণ্য বিতরণ

17 January, 2024 2 years ago হানিফ আকন্দ 948

ময়মনসিংহ-৩: স্থগিত কেন্দ্রের ভোটে পপি জয়ী

13 January, 2024 2 years ago ত্রিশাল বার্তা প্রতিবেদক 1042

স্কুল শিক্ষক থেকে ভূমিমন্ত্রী

13 January, 2024 2 years ago ত্রিশাল বার্তা ডেস্ক 788

মন্ত্রিসভার মুরুব্বি সালাম, তরুণ নওফেল

13 January, 2024 2 years ago ত্রিশাল বার্তা ডেস্ক 1104

সড়কে প্রাণ গেল পুলিশ সদস্যের

13 January, 2024 2 years ago ত্রিশাল বার্তা প্রতিবেদক 899

জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে ত্রিশালে জাতীয় পার্টির মতবিনিময় সভা

18 November, 2023 2 years ago ত্রিশাল বার্তা প্রতিবেদক 1086

পোস্টকে ঘিরে তুলকালাম, এলাকা ছাড়া মেয়র সুমন

16 September, 2023 2 years ago ময়মনসিংহ প্রতিনিধি 5471

ভালুকায় সামাজিক অবক্ষয় রোধে আলোচনা সভা 

16 September, 2023 2 years ago আনোয়ার হোসেন, ভালুকা প্রতিনিধি 932

বান্দরবন, কক্সবাজার, চট্টগ্রাম যাচ্ছেন জাতীয় সম্মেলন প্রস্তুতি কমিটির সদস্য নাফিজ মাহবুব

26 May, 2023 3 years ago ত্রিশাল বার্তা প্রতিবেদক 1072

চায়ের স্টলের আড্ডা বিভিন্ন অপরাধ জন্ম দেয় : ত্রিশাল থানার ওসি

13 May, 2023 3 years ago কামরুজ্জামান মিনহাজ : (ত্রিশাল বার্তা) 1139

বিধবা কৃষাণীর ধান কেটে বাড়িতে পৌঁছে দিল ত্রিশাল উপজেলা ছাত্রলীগ সভাপতি মেহেদী ও সা.সম্পাদক সোহান

28 April, 2023 3 years ago ত্রিশাল বার্তা প্রতিবেদক 3644

বিধবা কৃষাণীর ধান কেটে বাড়িতে পৌঁছে দিল ত্রিশাল উপজেলা ছাত্রলীগ সভাপতি মেহেদী ও সা. সম্পাদক সোহান

28 April, 2023 3 years ago ত্রিশাল বার্তা প্রতিবেদক 1144

জনপ্রিয় সংবাদ

ত্রিশালে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৫ তম জম্মদিন উপলক্ষ্যে আলোচনা সভা

28 September, 2021 4 years ago ত্রিশাল বার্তা প্রতিবেদক 89105

আসপাডা পরিবেশ উন্নয়ন ফাউন্ডেশনের বিরুদ্ধে সড়ক দখলের অভিযোগ

09 January, 2023 3 years ago এস.এম হুমায়ুন কবীর : 54274

ভালুকায় শত কোটি টাকা মূল্যের বনের জমি উদ্ধার : গুড়িয়ে দেয়া হয়েছে দেয়াল

05 October, 2021 4 years ago মো. নজরুল ইসলাম, ময়মনসিংহ 45204

মানুষের সেবা করার মন মানসিকতা নিয়েই ত্রিশালে কাজ করছেন মিনহাজ

25 September, 2021 4 years ago ত্রিশাল বার্তা প্রতিবেদক 10335

ত্রিশাল নামের উৎপত্তি

15 September, 2021 4 years ago রাশেদ আনাম 8830

ত্রিশালে আওয়ামী রাজনীতির প্রাণপুরুষ রুহুল আমীন মাদানী এমপি

17 September, 2021 4 years ago ত্রিশাল বার্তা প্রতিবেদক 8385

ত্রিশালে ইকবালের নেতৃত্বে ফুলেল শুভেচ্ছায় সিক্ত হলেন ডাঃ দীপু মনিসহ কেন্দ্রীয় নেতৃবৃন্দ

24 September, 2021 4 years ago ত্রিশাল বার্তা প্রতিবেদক 7205

ত্রিশাল হাসপাতালে ৪টি অক্সিজেন সিলিন্ডার দিলেন জননেতা ইকবাল

28 August, 2021 4 years ago ত্রিশাল বার্তা প্রতিবেদক 7088

মোঃ মিনহাজ সামাজিক ব্যক্তিত্ব এবং বহুমাত্রিক প্রতিভার অধিকারী, স্বপ্ন দেখছেন ত্রিশালের উন্নয়ন করার

17 September, 2021 4 years ago ত্রিশাল বার্তা প্রতিবেদক 6867

ত্রিশালবাসী চায় ইকবাল উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক হোক

03 October, 2021 4 years ago ত্রিশাল বার্তা প্রতিবেদক 6755

ত্রিশাল ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী জাকিরের ব্যাপক নির্বাচনী গণসংযোগ

03 October, 2021 4 years ago ত্রিশাল বার্তা প্রতিবেদক 6123

ব্রাহ্মণবাড়িয়ায় ৭০ বছর পর মা-ছেলের দেখা

25 September, 2021 4 years ago ত্রিশাল বার্তা ডেস্ক 5809

প্রধানমন্ত্রী ১২ সেপ্টেম্বর ৫টি বিদ্যুতকেন্দ্র উদ্বোধন করবেন

10 September, 2021 4 years ago ত্রিশাল বার্তা ডেস্ক 5573

পোস্টকে ঘিরে তুলকালাম, এলাকা ছাড়া মেয়র সুমন

16 September, 2023 2 years ago ময়মনসিংহ প্রতিনিধি 5471

সরকারের উন্নয়ন মানুষের মধ্যে তুলে ধরতে জিল্লুর রহমান আকন্দের গণসংযোগ

26 August, 2021 4 years ago শামীম আজাদ আনোয়ার 5084

নভেম্বরে এসএসসি, ডিসেম্বরের শেষে এইচএসসি পরীক্ষা : শিক্ষামন্ত্রী ডা. দিপু মনি

25 September, 2021 4 years ago ত্রিশাল বার্তা ডেস্ক 4966

মোক্ষপুরের হাফিজুল ইসলাম তালুকদার ইন্তেকাল করেছেন

23 September, 2021 4 years ago ত্রিশাল বার্তা প্রতিবেদক 4924

‘মানুষ মানুষের জন্য’ একথা আবারও প্রমাণ করলেন ত্রিশালের সমাজকর্মী মিনহা‌জ

03 October, 2021 4 years ago ত্রিশাল বার্তা প্রতিবেদক 4614

এসএসসি-এইচএসসির চূড়ান্ত সময়সূচি প্রকাশ

27 September, 2021 4 years ago ত্রিশাল বার্তা ডেস্ক 4525

ত্রিশালের নতুন ইউএনও'র সাথে ত্রিশাল প্রেসক্লাবের সাংবাদিকদের মতবিনিময়

28 September, 2021 4 years ago ত্রিশাল বার্তা প্রতিবেদক 4372

ত্রিশাল বার্তা আর্কাইভ

আমাদেরকে সাবস্ক্রাইব করুন

ভিডিও গ্যালারি

Designed & Developed by A.H.M. Shamim Reza