1645.jpg

রামপুর ইউনিয়ন আওয়ামী লীগের সম্মেলনে কে হচ্ছেন-সভাপতি ও সম্পাদক?

ত্রিশাল বার্তা প্রতিবেদক 19 March ,2023 3 years ago 1120

বাংলাদেশ আওয়ামী লীগ ত্রিশাল উপজেলার ৫নং রামপুর ইউনিয়ন শাখার ত্রি-বার্ষিক সম্মেলন করার লক্ষে রামপুর ইউনিয়নের রামপুর উচ্চ বিদ্যালয় মাঠে ও কাকচর আদর্শ বাজারে ২টি ওয়ার্ড সম্মেলন ইতিমধ্যে শেষ করেছে ত্রিশাল উপজেলা আওয়ামী লীগ। ওয়ার্ড সম্মেলন দুটিতে মানুষের উপস্থিতি ছিল অনেক বেশী। প্রতিটি সম্মেলনেই হাজার হাজার মানুষের ঢল নেমেছিল। কেউ কেউ এসভা দুটিকে জনসমুদ্র বলে মতামত দিয়েছে।

এ দুটি সম্মেলনে উপস্থিত থেকে বক্তব্য প্রদান করেছেন ত্রিশালের বর্তমান এমপি হাফেজ মাওলানা রুহুল আমীন মাদানী, ত্রিশাল উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আঃ মতিন সরকার, উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবুল কালাম মোঃ শামছুদ্দিন, উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক মোঃ ইকবাল হোসেন, ত্রিশাল পৌরসভার মেয়র এবিএম আনিছুজ্জামান, ময়মনসিংহ জেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম সাধারন সম্পাদক নবী নেওয়াজ সরকার, ত্রিশাল উপজেলা পরিষদের সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম আহবায়ক এএনএম শোভা মিয়া আকন্দ, ত্রিশাল উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান আশরাফুল ইসলাম মন্ডল, বর্তমান ভাইস চেয়ারম্যান হুমায়ুন কবীর আকন্দ, ময়মনসিংহ জেলা পরিষদের মহিলা সদস্য মীর সালমা, ত্রিশাল উপজেলা পরিষদের বর্তমান মহিলা ভাইস চেয়ারম্যান মাহমুদা খানম রুমা, ত্রিশাল উপজেলা পরিষদের সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান লুৎফুন নেসা বিউটিসহ জেলা-উপজেলা-ইউনিয়ন এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

ইউনিয়ন আওয়ামী লীগের অনেক নেতাকর্মীরা বলেছেন, অন্যান্য ইউনিয়নের সম্মেলনের তুলনায় রামপুর ইউনিয়নের সম্মেলন নিয়ে বাড়তি আমেজ ও সাজসাজ উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে। শত শত মানুষের মিছিল, জয় বাংলা শ্লোগান। বইছে নতুন প্রতিযোগিতার হাওয়া। ইউনিয়নের নেতৃত্বে কারা আসছেন সেটি জানতে কৌতুহলী নেতাকর্মীসহ সাধারন মানুষ।

জানা গেছে, আগামী জাতীয় সংসদ নির্বাচনে যারা রাজপথে থেকে বিরোধী দলকে রাজনৈতিক ভাবে মোকাবিলা করতে পারবে তাদেরকে প্রধান্য দিয়ে নেতৃত্বে আনা হবে। 

রামপুর ইউনিয়ন আওয়ামী লীগের প্রধান দুই পদ সভাপতি-সাধারণ সম্পাদক কে হচ্ছেন সেটি নিয়ে তৃণমূল নেতাকর্মীদের মাঝে চলছে চুলচেরা বিশ্লেষণ। রাজনৈতিক-সামাজিক অনুষ্ঠান, চায়ের কাপে আড্ডায় আলোচনায় ঠাঁই পাচ্ছে এই প্রসঙ্গ।

তৃণমূলে কর্মীবান্ধব হিসেবে পরিচিত এমন নেতারা এবারের সম্মেলনে নেতৃত্বের বিবেচনায় থাকবেন বলে মাঠ পর্যায়ের নেতা-কর্মীরা ধারনা করছেন। স্থানীয় দায়িত্বশীল আওয়ামী লীগের একজন নেতা বলেছেন, আগামী জাতীয় সংসদ নির্বাচনে দলীয় প্রার্থীকে জয়ী করতে চ্যালেঞ্জ নিয়ে মাঠে থাকবেন এমন নেতাদের সমন্বয়ে রামপুর ইউনিয়ন আওয়ামী লীগের কমিটি উপহার দেয়া হবে। যারা সব দলাদলি বা ভেদাভেদ ভ‚লে শেখ হাসিনার হাতকে শক্তিশালী করবেন।

নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক নেতা জানিয়েছেন, সামনে জাতীয় সংসদ নির্বাচন। সে নির্বাচনকে সামনে রেখে বিরোধীদলগুলো ইতিমধ্যে তাদের রাজনৈতিক কর্মসূচি শুরু করেছে। এখন আমাদের এমন কমিটি গঠন করতে হবে, যারা রাজপথে থেকে তৃণমূলকে নেতৃত্ব দিয়ে, তাদের সাথে নিয়ে বিরোধী রাজনৈতিক অপশক্তিকে যাতে মোকাবিলা করতে পারে। নেতৃত্বে তারা এমন নেতাকে চান, যে বা যারা সব সময় দলকে আগলে রাখতে পারবেন। তূণমূলকে সময় দিতে পারবেন, মাঠ পর্যায়ের কর্মীদের যারা খোঁজ খবর রাখবেন, অসময়ে-দুর্দিনে কর্মীদের পাশে যারা দাঁড়াবেন তাদেরকেই শীর্ষ পদে দেখতে চান দলের নেতাকর্মীরা।

সম্মেলনকে কেন্দ্র করে চাঙ্গা হয়ে উঠেছেন ইউনিয়ন পর্যায়ের নেতাকর্মীরা। রাজনৈতিক মাঠে কাজ করছেন সভাপতি ৬জন ও সাধারন সম্পাদক ৬জন মোট পদপ্রত্যাশী ১২ জন নেতা। পদ প্রত্যাশীগণ ত্রিশাল উপজেলা আওয়ামী লীগের কার্যালয় থেকে যথাযথ নিয়ম মেনেই ফরম সংগ্রহ করেছেন। তারা উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবুল কালাম মোঃ শামছুদ্দিন ও সাধারন সম্পাদক মোঃ ইকবাল হোসেনসহ জেলা-উপজেলা আওয়ামী লীগের সিনিয়র নেতাদের দৃষ্টি আকর্ষণের জন্য প্রতিনিয়ত যোগাযোগ রাখছেন। পদপ্রাপ্তির আশায় চালাচ্ছেন চেষ্টা-তদবির ও নানা কৌশল।

সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক ও ত্রিশাল উপজেলা সদরসহ বিভিন্ন স্থানে শোভা পাচ্ছে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও দলীয় প্রধান শেখ হাসিনার ছবি, সাথে জেলা-উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবুল কালাম মোঃ শামছুদ্দিন ও সাধারন সম্পাদক মোঃ ইকবাল হোসেনের ছবি দিয়ে ইউনিয়ন সভাপতি ও সাধারণ সম্পাদক পদপ্রার্থীদের প্যানা-ব্যানার ও তোরণ।

ত্রিশাল উপজেলা আওয়ামী লীগ কার্যালয় সূত্রে জানা গেছে, ত্রিশাল উপজেলার ৫নং রামপুর ইউনিয়ন আওয়ামী লীগের সম্মেলনে সভাপতি পদে প্রার্থী হিসেব ফরম সংগ্রহ করেছেন ৬ জন ও সাধারন সম্পাদক পদেও ৬জন। 

সভাপতি প্রার্থী হিসেবে ফরম নিয়েছেন যারা :

৫নং রামপুর ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান, জননেত্রী শেখ হাসিনা মনোনিত নৌকা প্রতীকের চেয়ারম্যান প্রার্থী ও রামপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের আহবায়ক মোঃ আপেল মাহমুদ। মাঠ পর্যায়ে আপেল মাহমুদ ভাল অবস্থানে রয়েছেন বলে অনেক নেতাকর্মী বলেছেন।

সাবেক ছাত্রলীগ নেতা আঃ ছালামও মাঠে রয়েছেন।

আওয়ামী লীগ মনোনিত সাবেক চেয়ারম্যান প্রার্থী ও আওয়ামী লীগ নেতা মোঃ ফখর উদ্দিনও মাঠ চষে বেড়াচ্ছেন।

সম্মেলনের নির্বাচনী মাঠে আরও রয়েছেন রামপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতি শাহাব উদ্দিন মাস্টার।

রামপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারন সম্পাদক শহিদুল আলম স্বপন।

আওয়ামী লীগ নেতা কামরুল ইসলাম।

সাধারন সম্পাদক প্রার্থী হিসেবে ফরম নিয়েছেন যারা :

জাতীয় শ্রমিক লীগ রামপুর ইউনিয়ন শাখার সভাপতি ও সাবেক তুখোর ছাত্রলীগ নেতা শওকত বাহাদুর বক্স মাঠ পর্যায়ে ভাল অবস্থানে রয়েছেন বলে অনেক নেতাকর্মী বলেছেন।

ত্রিশাল উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাবেক সাধারন সম্পাদক শফিকুল ইসলাম হায়দার।

সম্মেলনের নির্বাচনী মাঠে সাধারন সম্পাদক পদে আরও রয়েছেন আওয়ামী লীগ নেতা মোঃ খাইরুল ইসলাম।

রামপুর ইউনিয়ন আওয়ামী লীগের সহ সাধারন সম্পাদক সম্পাদক ও রামপুর ইউনিয়নের বার বার নির্বাচিত ইউপি সদস্য শাহজাহান মোরাদ।

ত্রিশাল উপজেলা ছাত্রলীগের সাবেক যুগ্ম সাধারন সম্পাদক ও ত্রিশাল সরকারী নজরুল কলেজ ছাত্র সংসদের সাবেক সমাজকল্যাণ সম্পাদক এবং রামপুর ইউনিয়নের সাবেক ইউপি সদস্য হায়দার আলী মেম্বার।

একটি নির্ভরযোগ্য সূত্র থেকে জানা গেছে, এবারের এ সম্মেলনে সভাপতি ও সাধারণ সম্পাদক পদে পরিবর্তন হওয়ার সম্ভাবনাই বেশী। থাকবে নেতৃত্বের চমকও। এ সম্মেলনে রামপুর ইউনিয়ন আওয়ামী লীগের কে হচ্ছেন সভাপতি আর সাধারণ সম্পাদক এ নিয়ে রাজনৈতিক অঙ্গণে চলছে আলোচনা-সমালোচনা আর বিশ্লেষন। তৃণমূল থেকে কেন্দ্রীয় ও জেলা হাইকমান্ড পর্যন্ত লবিং চালিয়ে যাচ্ছেন পদপ্রত্যাশীদের অনেকেই।

ত্রিশাল উপজেলা আওয়ামী লীগের প্রস্তাবিত কমিটির একজন নেতা বলেন, ‘সামনে জাতীয় সংসদ নির্বাচন এ মুহুর্তে কর্মীবান্ধব, জনবান্ধব, সাংগঠনিক ভাবে জনপ্রিয়, তৃণমূলকে মূল্যায়ন করে এমন নেতাকেই নির্বাচন করা খুবই জরুরী। যেটি কেন্দ্র ও জননেত্রী শেখ হাসিনার নির্দেশনাও। সংগঠনকে সাংগঠনিক ভাবে মজবুত করতে সাংগঠনিক কর্মী দিয়ে কমিটি করা অত্যাবশ্যক। সম্মেলনের মাধ্যমে দলকে সুসংগঠিত করাই হচ্ছে আমাদের মূল উদ্দেশ্য’।

Share This

FOLLOW US ON FACEBOOK

অনুসন্ধান করুন

আমাদের সাথে যোগাযোগ

সর্বশেষ সংবাদ

ময়মনসিংহে ওভারটেক করতে গিয়ে প্রাণ গেল সিএনজির ৭ যাত্রীর

16 February, 2024 2 years ago ত্রিশাল বার্তা প্রতিবেদক 3410

সংরক্ষিত নারী আসনের এমপি হওয়ার দৌড়ে এগিয়ে মুক্তিযোদ্ধার সন্তান মীর সালমা

31 January, 2024 2 years ago ত্রিশাল বার্তা প্রতিবেদক 3782

সংরক্ষিত নারী আসনের এমপি হওয়ার দৌড়ে এগিয়ে বীর মুক্তিযোদ্ধার সন্তান মীর সালমা

31 January, 2024 2 years ago ত্রিশাল বার্তা প্রতিবেদক 4122

ত্রিশালসহ দেশের ৯ পৌরসভার ভোটগ্রহণ ৯ মার্চ

21 January, 2024 2 years ago ত্রিশাল বার্তা ডেস্ক 3371

সারাজীবন দুর্নীতির বিরুদ্ধে ছিলাম : স্বাস্থ্যমন্ত্রী

19 January, 2024 2 years ago ত্রিশাল বার্তা ডেস্ক 3287

সুখী সমাজ গড়াই হবে অঙ্গীকার : পরিকল্পনামন্ত্রী

19 January, 2024 2 years ago ত্রিশাল বার্তা প্রতিবেদক 823

ফরজ কাম ছাড়া থানায় যাবেন না : ব্যারিস্টার সুমন

19 January, 2024 2 years ago ত্রিশাল বার্তা ডেস্ক 785

আমি অন্যায় করব না, কাউকে করতেও দেব না

18 January, 2024 2 years ago ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি 847

ত্রিশাল ইউনিয়ন পরিষদে স্বল্পমূল্যে টিসিবির পণ্য বিতরণ

17 January, 2024 2 years ago হানিফ আকন্দ 947

ময়মনসিংহ-৩: স্থগিত কেন্দ্রের ভোটে পপি জয়ী

13 January, 2024 2 years ago ত্রিশাল বার্তা প্রতিবেদক 1042

স্কুল শিক্ষক থেকে ভূমিমন্ত্রী

13 January, 2024 2 years ago ত্রিশাল বার্তা ডেস্ক 788

মন্ত্রিসভার মুরুব্বি সালাম, তরুণ নওফেল

13 January, 2024 2 years ago ত্রিশাল বার্তা ডেস্ক 1104

সড়কে প্রাণ গেল পুলিশ সদস্যের

13 January, 2024 2 years ago ত্রিশাল বার্তা প্রতিবেদক 899

জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে ত্রিশালে জাতীয় পার্টির মতবিনিময় সভা

18 November, 2023 2 years ago ত্রিশাল বার্তা প্রতিবেদক 1086

পোস্টকে ঘিরে তুলকালাম, এলাকা ছাড়া মেয়র সুমন

16 September, 2023 2 years ago ময়মনসিংহ প্রতিনিধি 5471

ভালুকায় সামাজিক অবক্ষয় রোধে আলোচনা সভা 

16 September, 2023 2 years ago আনোয়ার হোসেন, ভালুকা প্রতিনিধি 932

বান্দরবন, কক্সবাজার, চট্টগ্রাম যাচ্ছেন জাতীয় সম্মেলন প্রস্তুতি কমিটির সদস্য নাফিজ মাহবুব

26 May, 2023 3 years ago ত্রিশাল বার্তা প্রতিবেদক 1072

চায়ের স্টলের আড্ডা বিভিন্ন অপরাধ জন্ম দেয় : ত্রিশাল থানার ওসি

13 May, 2023 3 years ago কামরুজ্জামান মিনহাজ : (ত্রিশাল বার্তা) 1139

বিধবা কৃষাণীর ধান কেটে বাড়িতে পৌঁছে দিল ত্রিশাল উপজেলা ছাত্রলীগ সভাপতি মেহেদী ও সা.সম্পাদক সোহান

28 April, 2023 3 years ago ত্রিশাল বার্তা প্রতিবেদক 3643

বিধবা কৃষাণীর ধান কেটে বাড়িতে পৌঁছে দিল ত্রিশাল উপজেলা ছাত্রলীগ সভাপতি মেহেদী ও সা. সম্পাদক সোহান

28 April, 2023 3 years ago ত্রিশাল বার্তা প্রতিবেদক 1144

জনপ্রিয় সংবাদ

ত্রিশালে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৫ তম জম্মদিন উপলক্ষ্যে আলোচনা সভা

28 September, 2021 4 years ago ত্রিশাল বার্তা প্রতিবেদক 89105

আসপাডা পরিবেশ উন্নয়ন ফাউন্ডেশনের বিরুদ্ধে সড়ক দখলের অভিযোগ

09 January, 2023 3 years ago এস.এম হুমায়ুন কবীর : 54274

ভালুকায় শত কোটি টাকা মূল্যের বনের জমি উদ্ধার : গুড়িয়ে দেয়া হয়েছে দেয়াল

05 October, 2021 4 years ago মো. নজরুল ইসলাম, ময়মনসিংহ 45204

মানুষের সেবা করার মন মানসিকতা নিয়েই ত্রিশালে কাজ করছেন মিনহাজ

25 September, 2021 4 years ago ত্রিশাল বার্তা প্রতিবেদক 10335

ত্রিশাল নামের উৎপত্তি

15 September, 2021 4 years ago রাশেদ আনাম 8830

ত্রিশালে আওয়ামী রাজনীতির প্রাণপুরুষ রুহুল আমীন মাদানী এমপি

17 September, 2021 4 years ago ত্রিশাল বার্তা প্রতিবেদক 8385

ত্রিশালে ইকবালের নেতৃত্বে ফুলেল শুভেচ্ছায় সিক্ত হলেন ডাঃ দীপু মনিসহ কেন্দ্রীয় নেতৃবৃন্দ

24 September, 2021 4 years ago ত্রিশাল বার্তা প্রতিবেদক 7205

ত্রিশাল হাসপাতালে ৪টি অক্সিজেন সিলিন্ডার দিলেন জননেতা ইকবাল

28 August, 2021 4 years ago ত্রিশাল বার্তা প্রতিবেদক 7088

মোঃ মিনহাজ সামাজিক ব্যক্তিত্ব এবং বহুমাত্রিক প্রতিভার অধিকারী, স্বপ্ন দেখছেন ত্রিশালের উন্নয়ন করার

17 September, 2021 4 years ago ত্রিশাল বার্তা প্রতিবেদক 6867

ত্রিশালবাসী চায় ইকবাল উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক হোক

03 October, 2021 4 years ago ত্রিশাল বার্তা প্রতিবেদক 6755

ত্রিশাল ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী জাকিরের ব্যাপক নির্বাচনী গণসংযোগ

03 October, 2021 4 years ago ত্রিশাল বার্তা প্রতিবেদক 6123

ব্রাহ্মণবাড়িয়ায় ৭০ বছর পর মা-ছেলের দেখা

25 September, 2021 4 years ago ত্রিশাল বার্তা ডেস্ক 5809

প্রধানমন্ত্রী ১২ সেপ্টেম্বর ৫টি বিদ্যুতকেন্দ্র উদ্বোধন করবেন

10 September, 2021 4 years ago ত্রিশাল বার্তা ডেস্ক 5573

পোস্টকে ঘিরে তুলকালাম, এলাকা ছাড়া মেয়র সুমন

16 September, 2023 2 years ago ময়মনসিংহ প্রতিনিধি 5471

সরকারের উন্নয়ন মানুষের মধ্যে তুলে ধরতে জিল্লুর রহমান আকন্দের গণসংযোগ

26 August, 2021 4 years ago শামীম আজাদ আনোয়ার 5084

নভেম্বরে এসএসসি, ডিসেম্বরের শেষে এইচএসসি পরীক্ষা : শিক্ষামন্ত্রী ডা. দিপু মনি

25 September, 2021 4 years ago ত্রিশাল বার্তা ডেস্ক 4966

মোক্ষপুরের হাফিজুল ইসলাম তালুকদার ইন্তেকাল করেছেন

23 September, 2021 4 years ago ত্রিশাল বার্তা প্রতিবেদক 4924

‘মানুষ মানুষের জন্য’ একথা আবারও প্রমাণ করলেন ত্রিশালের সমাজকর্মী মিনহা‌জ

03 October, 2021 4 years ago ত্রিশাল বার্তা প্রতিবেদক 4614

এসএসসি-এইচএসসির চূড়ান্ত সময়সূচি প্রকাশ

27 September, 2021 4 years ago ত্রিশাল বার্তা ডেস্ক 4525

ত্রিশালের নতুন ইউএনও'র সাথে ত্রিশাল প্রেসক্লাবের সাংবাদিকদের মতবিনিময়

28 September, 2021 4 years ago ত্রিশাল বার্তা প্রতিবেদক 4372

ত্রিশাল বার্তা আর্কাইভ

আমাদেরকে সাবস্ক্রাইব করুন

ভিডিও গ্যালারি

Designed & Developed by A.H.M. Shamim Reza