1648.jpg

নজরুল বিশ্ববিদ্যালয়ে ‘প্রজ্ঞা ও প্রয়োগের ব্যঞ্জনা’ শীর্ষক চিত্রকর্ম প্রদর্শনী শুরু

কামরুজ্জামান মিনহাজ 31 March ,2023 3 years ago 789

‘প্রজ্ঞা ও প্রয়োগের ব্যঞ্জনা’ শিরোনামে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে ছয়দিনব্যপী চিত্রকর্ম প্রদর্শনী শুরু হয়েছে। বৃহস্পতিবার প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রদর্শনীর উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. সৌমিত্র শেখর।

বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের ড্রয়িং এন্ড পেন্টিং বিভাগের এমএফএ ২০১৮-১৯ শিক্ষাবর্ষের ৬জন শিক্ষার্থীর চিত্রকর্ম প্রদর্শনীতে স্থান পেয়েছে।

প্রদর্শনীর উদ্বোধন করে উপাচার্য প্রফেসর ড. সৌমিত্র শেখর বলেন, চিত্র এমন একটা ব্যাপার যিনি আঁকেন তিনি শুরু করেন একরকম করে তৈরি করতে করতে যখন গিয়ে শেষ করেন সেখান থেকে অনেকটা দূরে সরে যান। এই যে সরে যাওয়াটাই হচ্ছে এখানে প্রজ্ঞা। প্রজ্ঞার সাথে নিজের যে ব্যঞ্জনা এটির যথাযথ প্রয়োগ এখানে ঘটে। চিত্র যতবার দেখা যায় সেখান থেকে নতুন নতুন কথা ভাবনা প্রতিবার প্রকাশিত হয়।

তিনি আরও বলেন, চিত্র এমন একটি মাধ্যম যে মাধ্যম কখনো একটা কথাই সবসময় বলে না। এটি নানা সময়ে নানা রকমে তার মাত্রা তৈরি করে। যত পরিবর্তন করে এটি ততবেশি অ্যবসট্রাক্ট হয়ে যায়। চিত্রশিল্পের যে ইতিহাস এর সাথে আমাদের জীবন জগৎ ও সভ্যতার ইতিহাস রয়েছে। একারণে চিত্রকে কখনো জীবন থেকে পৃথক করা যাবেনা। যারা চিত্রকে জীবন থেকে পৃথক করার কথা ভাবেন, শিল্পচর্চার বিরোধিতা করেন তারা আসলে জীবনের বিরোধিতা করেন। জীবন চর্চার বিরোধিতা করার মানেই হলো মৃতের সাথে নিজেকে সম্পৃক্ত করা। যা আমরা চাই না। তাই নজরুল বিশ্ববিদ্যালয়ের এই আয়োজনকে আমরা সাধুবাদ দেই।

চারুকলা বিভাগের বিভাগীয় প্রধান সহযোগী অধ্যাপক জনাব নগরবাসী বর্মণের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে বক্তব্য দেন সহযোগী অধ্যাপক (ড্রয়িং এন্ড পেন্টিং)মাসুম হাওলাদার।

আলোচনা করেন চারুকলা অনুষদের অধ্যাপক ড. তপন কুমার সরকার, অধ্যাপক ড. এমদাদুর রাশেদ, সহযোগী অধ্যাপক দ্রাবিড় সৈকত, সহকারি অধ্যাপক কল্যাণাংশু নাহা, সহকারি অধ্যাপক দিদারুল হোসাইন লিমন ও প্রভাষক রাশেদুল ইসলাম।

আয়োজকরা জানান, বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় প্রশাসন অনুষদ ভবনের নিচ তলায় চারুকলা অনুষদের ড্রয়িং এন্ড পেন্টিং বিভাগের ক্লাস রুমে নজরুল গ্যালারি নামকরণ করে এই চিত্র প্রর্দশনীর আয়োজন করা হয়েছে। ৩০ শে মার্চ হতে ৬ই এপ্রিল পর্যন্ত প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত প্রদর্শনী চলবে।

উদ্বোধনের পর শিক্ষার্থী ও শিল্পপ্রেমী দর্শনার্থীদের পদচারণায় মুখর হয়ে ওঠে প্রর্দশনী। তারা ঘুরে ঘুরে শিক্ষার্থীদের আঁকা চিত্রকর্মগুলো দেখেন। প্রর্দশনীর সদস্য সচিব শিল্পী সাদ আদনান বলেন, আমাদের ড্রয়িং এন্ড পেন্টিং বিভাগের এমএফএ ২০১৮-১৯ শিক্ষাবর্ষের শিক্ষার্থী শিল্পী জবা রায় ,সাবিহা আফরোজ, সানজিদা পারভীন মুন, নিখিল চন্দ্র সরকার, লামিয়া আক্তার এবং আমি সহ মোট ৬জন শিল্পীর ৩৬ টি চিত্রকর্ম নিয়ে প্রথম বারের মতো এই প্রর্দশনীর আয়োজন

করা হয়েছে। আমাদের এই আয়োজন পরর্বতী বিভাগের ছোট ভাই বোনদের শিল্পজগতে প্রবেশে আগ্রহ বৃদ্ধি করবে, তাই ভবিষ্যতে আরো বড় আকারে চিত্র প্রদর্শনী করা হবে সেই আশা রাখি।

প্রর্দশনীর আহবায়ক শিল্পী জবা রায় বলেন, শিল্প কি কখনো কেন্দ্রমুখী আচরণ করে? কিংবা কেন্দ্রবিন্দুতেই কেবল উৎসবমুখর পরিবেশ সৃষ্টি করে? এসব প্রশ্নের উত্তর খুঁজতে খুঁজতে আমরা প্রায় নয় বছর নজরুল বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে একসাথে কাটিয়েছি। মাস্টার্সের শেষদিকে এসে শিল্প সম্পর্কিত নানা তত্ত¡ অধ্যয়নের পর আমরা সবাই একমত হলাম যে, শিল্প কখনো কেন্দ্রমুখী হয় না, শিল্পকলায় কেন্দ্রমুখী আধুনিকতার শেকল পরায় কেবল মানুষ, শিল্পের শাখা প্রশাখার ভাবনা সুদূরপ্রসারী যা বহুভাবে বেঁচে থাকার রাস্তা তৈরি করে দেয়। আমাদের চিত্র প্রদর্শনীর মূল উদ্দেশ্যই হলো এদেশের শিল্পকলার কেন্দ্রমুখীতা ভেঙে বহুমুখী শিল্পচর্চার ভবিষ্যৎ খুঁজে বের করা। দীর্ঘ নয় বছরের জ্ঞান কিভাবে দক্ষতার সাথে প্রয়োগ ঘটিয়ে তার ব্যঞ্জনা সবার কাছে ছড়িয়ে দেয়া যায় এ ভাবনা থেকেই আমরা প্রদর্শনীর শিরোনাম দিয়েছি ‘প্রজ্ঞা ও প্রয়োগের ব্যঞ্জনা’।

প্রর্দশনী দেখতে আসা শিক্ষার্থী তাশফিয়া সামিহা সুপ্তি বলছেন, এখাকার প্রতিটা চিত্রকর্মে শিল্পীমনের গভীর ভাবনা সুনিপুনভাবে ভাবে ফুটিয়ে তুলেছেন শিল্পীরা। বড় ভাই আপুদের এমন সাহসী উদ্যোগ আমাদের অনুপ্রেরণা আরো বাড়িয়ে দেয়।

Share This

FOLLOW US ON FACEBOOK

অনুসন্ধান করুন

আমাদের সাথে যোগাযোগ

সর্বশেষ সংবাদ

ময়মনসিংহে ওভারটেক করতে গিয়ে প্রাণ গেল সিএনজির ৭ যাত্রীর

16 February, 2024 2 years ago ত্রিশাল বার্তা প্রতিবেদক 3416

সংরক্ষিত নারী আসনের এমপি হওয়ার দৌড়ে এগিয়ে মুক্তিযোদ্ধার সন্তান মীর সালমা

31 January, 2024 2 years ago ত্রিশাল বার্তা প্রতিবেদক 3791

সংরক্ষিত নারী আসনের এমপি হওয়ার দৌড়ে এগিয়ে বীর মুক্তিযোদ্ধার সন্তান মীর সালমা

31 January, 2024 2 years ago ত্রিশাল বার্তা প্রতিবেদক 4131

ত্রিশালসহ দেশের ৯ পৌরসভার ভোটগ্রহণ ৯ মার্চ

21 January, 2024 2 years ago ত্রিশাল বার্তা ডেস্ক 3380

সারাজীবন দুর্নীতির বিরুদ্ধে ছিলাম : স্বাস্থ্যমন্ত্রী

19 January, 2024 2 years ago ত্রিশাল বার্তা ডেস্ক 3296

সুখী সমাজ গড়াই হবে অঙ্গীকার : পরিকল্পনামন্ত্রী

19 January, 2024 2 years ago ত্রিশাল বার্তা প্রতিবেদক 832

ফরজ কাম ছাড়া থানায় যাবেন না : ব্যারিস্টার সুমন

19 January, 2024 2 years ago ত্রিশাল বার্তা ডেস্ক 793

আমি অন্যায় করব না, কাউকে করতেও দেব না

18 January, 2024 2 years ago ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি 852

ত্রিশাল ইউনিয়ন পরিষদে স্বল্পমূল্যে টিসিবির পণ্য বিতরণ

17 January, 2024 2 years ago হানিফ আকন্দ 955

ময়মনসিংহ-৩: স্থগিত কেন্দ্রের ভোটে পপি জয়ী

13 January, 2024 2 years ago ত্রিশাল বার্তা প্রতিবেদক 1051

স্কুল শিক্ষক থেকে ভূমিমন্ত্রী

13 January, 2024 2 years ago ত্রিশাল বার্তা ডেস্ক 795

মন্ত্রিসভার মুরুব্বি সালাম, তরুণ নওফেল

13 January, 2024 2 years ago ত্রিশাল বার্তা ডেস্ক 1113

সড়কে প্রাণ গেল পুলিশ সদস্যের

13 January, 2024 2 years ago ত্রিশাল বার্তা প্রতিবেদক 907

জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে ত্রিশালে জাতীয় পার্টির মতবিনিময় সভা

18 November, 2023 2 years ago ত্রিশাল বার্তা প্রতিবেদক 1094

পোস্টকে ঘিরে তুলকালাম, এলাকা ছাড়া মেয়র সুমন

16 September, 2023 2 years ago ময়মনসিংহ প্রতিনিধি 5479

ভালুকায় সামাজিক অবক্ষয় রোধে আলোচনা সভা 

16 September, 2023 2 years ago আনোয়ার হোসেন, ভালুকা প্রতিনিধি 939

বান্দরবন, কক্সবাজার, চট্টগ্রাম যাচ্ছেন জাতীয় সম্মেলন প্রস্তুতি কমিটির সদস্য নাফিজ মাহবুব

26 May, 2023 3 years ago ত্রিশাল বার্তা প্রতিবেদক 1079

চায়ের স্টলের আড্ডা বিভিন্ন অপরাধ জন্ম দেয় : ত্রিশাল থানার ওসি

13 May, 2023 3 years ago কামরুজ্জামান মিনহাজ : (ত্রিশাল বার্তা) 1147

বিধবা কৃষাণীর ধান কেটে বাড়িতে পৌঁছে দিল ত্রিশাল উপজেলা ছাত্রলীগ সভাপতি মেহেদী ও সা.সম্পাদক সোহান

28 April, 2023 3 years ago ত্রিশাল বার্তা প্রতিবেদক 3652

বিধবা কৃষাণীর ধান কেটে বাড়িতে পৌঁছে দিল ত্রিশাল উপজেলা ছাত্রলীগ সভাপতি মেহেদী ও সা. সম্পাদক সোহান

28 April, 2023 3 years ago ত্রিশাল বার্তা প্রতিবেদক 1151

জনপ্রিয় সংবাদ

ত্রিশালে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৫ তম জম্মদিন উপলক্ষ্যে আলোচনা সভা

28 September, 2021 4 years ago ত্রিশাল বার্তা প্রতিবেদক 89111

আসপাডা পরিবেশ উন্নয়ন ফাউন্ডেশনের বিরুদ্ধে সড়ক দখলের অভিযোগ

09 January, 2023 3 years ago এস.এম হুমায়ুন কবীর : 54279

ভালুকায় শত কোটি টাকা মূল্যের বনের জমি উদ্ধার : গুড়িয়ে দেয়া হয়েছে দেয়াল

05 October, 2021 4 years ago মো. নজরুল ইসলাম, ময়মনসিংহ 45210

মানুষের সেবা করার মন মানসিকতা নিয়েই ত্রিশালে কাজ করছেন মিনহাজ

25 September, 2021 4 years ago ত্রিশাল বার্তা প্রতিবেদক 10341

ত্রিশাল নামের উৎপত্তি

15 September, 2021 4 years ago রাশেদ আনাম 8836

ত্রিশালে আওয়ামী রাজনীতির প্রাণপুরুষ রুহুল আমীন মাদানী এমপি

17 September, 2021 4 years ago ত্রিশাল বার্তা প্রতিবেদক 8391

ত্রিশালে ইকবালের নেতৃত্বে ফুলেল শুভেচ্ছায় সিক্ত হলেন ডাঃ দীপু মনিসহ কেন্দ্রীয় নেতৃবৃন্দ

24 September, 2021 4 years ago ত্রিশাল বার্তা প্রতিবেদক 7210

ত্রিশাল হাসপাতালে ৪টি অক্সিজেন সিলিন্ডার দিলেন জননেতা ইকবাল

28 August, 2021 4 years ago ত্রিশাল বার্তা প্রতিবেদক 7094

মোঃ মিনহাজ সামাজিক ব্যক্তিত্ব এবং বহুমাত্রিক প্রতিভার অধিকারী, স্বপ্ন দেখছেন ত্রিশালের উন্নয়ন করার

17 September, 2021 4 years ago ত্রিশাল বার্তা প্রতিবেদক 6873

ত্রিশালবাসী চায় ইকবাল উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক হোক

03 October, 2021 4 years ago ত্রিশাল বার্তা প্রতিবেদক 6761

ত্রিশাল ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী জাকিরের ব্যাপক নির্বাচনী গণসংযোগ

03 October, 2021 4 years ago ত্রিশাল বার্তা প্রতিবেদক 6129

ব্রাহ্মণবাড়িয়ায় ৭০ বছর পর মা-ছেলের দেখা

25 September, 2021 4 years ago ত্রিশাল বার্তা ডেস্ক 5815

প্রধানমন্ত্রী ১২ সেপ্টেম্বর ৫টি বিদ্যুতকেন্দ্র উদ্বোধন করবেন

10 September, 2021 4 years ago ত্রিশাল বার্তা ডেস্ক 5579

পোস্টকে ঘিরে তুলকালাম, এলাকা ছাড়া মেয়র সুমন

16 September, 2023 2 years ago ময়মনসিংহ প্রতিনিধি 5479

সরকারের উন্নয়ন মানুষের মধ্যে তুলে ধরতে জিল্লুর রহমান আকন্দের গণসংযোগ

26 August, 2021 4 years ago শামীম আজাদ আনোয়ার 5090

নভেম্বরে এসএসসি, ডিসেম্বরের শেষে এইচএসসি পরীক্ষা : শিক্ষামন্ত্রী ডা. দিপু মনি

25 September, 2021 4 years ago ত্রিশাল বার্তা ডেস্ক 4972

মোক্ষপুরের হাফিজুল ইসলাম তালুকদার ইন্তেকাল করেছেন

23 September, 2021 4 years ago ত্রিশাল বার্তা প্রতিবেদক 4930

‘মানুষ মানুষের জন্য’ একথা আবারও প্রমাণ করলেন ত্রিশালের সমাজকর্মী মিনহা‌জ

03 October, 2021 4 years ago ত্রিশাল বার্তা প্রতিবেদক 4619

এসএসসি-এইচএসসির চূড়ান্ত সময়সূচি প্রকাশ

27 September, 2021 4 years ago ত্রিশাল বার্তা ডেস্ক 4531

ত্রিশালের নতুন ইউএনও'র সাথে ত্রিশাল প্রেসক্লাবের সাংবাদিকদের মতবিনিময়

28 September, 2021 4 years ago ত্রিশাল বার্তা প্রতিবেদক 4377

ত্রিশাল বার্তা আর্কাইভ

আমাদেরকে সাবস্ক্রাইব করুন

ভিডিও গ্যালারি

Designed & Developed by A.H.M. Shamim Reza